ছবি: প্রতীকী
সারাদেশ

অগ্নিকাণ্ডে শিকলে বাঁধা কলেজছাত্রের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, কুমিল্লা: কুমিল্লার বুড়িচং উপজেলার পশ্চিম খাড়েরা গ্রামে ঘরে আগুন লেগে শিকলে বাঁধা আলাউদ্দিন নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে।

নিহত আলাউদ্দিন স্থানীয় কালিকাপুর আব্দুল মতিন খসরু কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন।

জানা গেছে, আলাউদ্দিন কিছুটা মানসিক রোগী ছিলেন। তাকে ঘরে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিলো। মঙ্গলবার গভীর রাতে উপজেলার পশ্চিম খাড়েরা গ্রামে তার ঘরে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এরপর আলাউদ্দিনের দগ্ধ লাশ উদ্ধার করা হয়। আলাউদ্দিনের মায়ের কাছে তালার চাবি ছিলো। তার মা অনেক চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেননি।

বুড়িচং ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা জহিরুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ বিএনপির নেতৃত্বে কে আসছেন? রতন মহিউদ্দিন নাকি মানুকে ঘিরে তুমুল আলোচনা

মুন্সীগঞ্জ জেলা বিএনপির রাজনীতিতে নতুন করে শুরু হয়েছে নেতৃত্বের হিসাব-নিকাশ।...

বিদ্যুতের দাম ফের বাড়ল, পাইকারি–খুচরায় বড় মূল্যবৃদ্ধি

দেশে বিদ্যুৎ ব্যবহারের খরচ আবারও বাড়ল। পাইকারি এবং খুচরা—দুই পর্যায়েই ব...

টানা উত্থানে শেয়ারবাজারে গতি, লেনদেন ৯ মাসের শীর্ষে

দেশের পুঁজিবাজারে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে টানা আট কার্যদিবস ধরে। ঈদুল আজহা...

জিম্বাবুয়ে ‘এ’ ম্যাচে এইচপি দলে তরুণদের সুযোগ

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ভবিষ্যৎ তারকা তৈরির অন্যতম গুরুত্বপূর্ণ প্ল্যাটফর...

আইনি জট কাটিয়ে নির্বাচনের পথে বিসিবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনকে কেন্দ্র করে সৃষ্ট আ...

নাজিফা তুষির আর্জেন্টিনা জার্সি, ভাইরাল পোস্টারে তোলপাড়

ফুটবল বিশ্বকাপকে ঘিরে উত্তেজনা দিন দিন বাড়ছে। মাঠের খেলা শুরুর আগেই সামাজিক য...

রামিসা হত্যা মামলার চূড়ান্ত রায় রোববার

রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণার দিন নির্...

মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযানে আটক ৬

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মান্দ্রায় বৃহস্পতিবার (৪ জুন) মধ্যরাত থেকে সকাল পর...

গণহত্যার দায়ে জামায়াত-আ.লীগ একই সূত্রে গাঁথা: প্রতিমন্ত্রী ইশরাক

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, বিএনপির বিরুদ্ধ...

মেকানিক দোকানে মাদক ব্যবসা, গ্রেপ্তার ১

নোয়াখালীর সদর উপজেলায় ৭০০ পিস ইয়াবা, ৭ কেজি গাঁজা ও মাদক বিক্রির নগদ ৫০ হাজার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা