ছবি: সংগৃহীত
সারাদেশ

যাত্রীদের ফাঁকা স্থানে নিয়ে ডাকাতি করেন তারা

নিজস্ব প্রতিনিধি, জয়পুরহাট: জয়পুরহাটের দাদড়া ফকির পাড়া এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) রাতে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- জয়পুরহাট সদর উপজেলার ধারকি বাগিচা পাড়া গ্রামের অভয় চন্দ্র সরকারের ছেলে রিপন চন্দ্র সরকার (২৫), ক্ষেতলাল উপজেলার জিয়াপুর গ্রামের প্রফুল চন্দ্র দাসের ছেলে উজ্জল চন্দ্র দাস (২২), পাঁচবিবি উপজেলার দেবখন্ডা গ্রামের আবুল কাশেমের ছেলে সোহেল মাহমুদ (৩৩), বগুড়ার শিবগঞ্জের কিচক গ্রামের অদ্দয় সরকারের ছেলে মুকুল সরকার (২৫)।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র, পিকআপ ভ্যানসহ এই ডাকাত দলের চার সদস্যকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, সংঘবদ্ধ চক্রটি জেলার বিভিন্ন সড়কে রাতের বেলা খালি পিকআপ ভ্যান নিয়ে ঘোরাঘুরি করে। সুযোগ বুঝে যাত্রীদের উঠিয়ে ফাঁকা স্থানে নিয়ে ডাকাতি করেন তারা। কখনো মালপত্র ছিনিয়ে নিয়ে ছেড়ে দেন, আবার কখনো তাদের হত্যা করে মরদেহ ফেলে রেখে পালিয়ে যান এই ডাকাতদলের সদস্যরা।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

অজিদের বিপক্ষে ডেভিড হেম্পের কঠিন মিশন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বা...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

দেশের নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা অতুলনীয় : মোজতবা খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহ...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

অতিরিক্ত ডিআইজি টুটুল চক্রবর্তী চাকরিচ্যুত

পদমর্যাদার অপব্যবহার করে বিমানবন্দরের ভিআইপি সুবিধা নেওয়া এবং অননুমোদিতভাবে ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা