হামলা
সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচনী প্রচারণায় হামলায় আহত ২

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় কেপিআই প্রতিষ্ঠান বাংলাদেশ গ্যাস ফিল্ডস এর প্রধান কার্যালয়ের সামনে সিবিএ নির্বাচনের প্রচারণার সময় প্রতিপক্ষের হামলায় দুই যুবক আহত হয়েছে। এর মধ্যে কাজী জুনায়েদকে গুরুতর আহতাবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) রাতে এই হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় কাজী জুবায়ের নামে আরো একজন আহত হয়। তারা দুজনেই শহরতলীর ঘাটুরা এলাকার কাজী কুদ্দুস মিয়ার ছেলে।

জানা যায়, আসন্ন ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য সিবিএ নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার রাতে মোটরসাইকেল শোডাউন করে প্রচরাণা চালায় আলাল-আনিস পরিষদের লোকজন। এ সময় আলাল-আনিস পরিষদের সমর্থক কাজী জুনায়েদ ও তার ভাই জুবায়েরকে পেছন থেকে হামলা করে গফুর-মুরশেদের লোকজন। এসময় তারা দুই জন আহত হয়।

পরে খবর পেয়ে তাদের লোকজন উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসে। পরে চিকিৎসক গুরুতর আহতাবস্থায় কাজী জুনায়েদকে ঢাকা মেডিকেলে রেফার্ড করেন।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমরানুল ইসলাম জানান, নির্বাচন নিয়ে দুই গ্রুপের মধ্যে সৃষ্ট উত্তেজনা থেকে সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থল পরিদর্শন শেষে দায়ীদের গ্রেফতারে চেষ্টা চলছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা