সারাদেশ

ইউএনওর নম্বর ক্লোন করে প্রতারণা

নিজস্ব প্রতিনিধি, ময়মনসিংহ: ময়মনসিংহের গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মারুফের সরকারি মোবাইল নম্বর ক্লোন করে প্রতারণার ঘটনা ঘটেছে। ফোন করে এক ইউপি চেয়ারম্যানের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়ারও খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বিকেলে ফেসবুকে সতর্কবার্তা প্রচারের পাশাপাশি সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন ওই ইউএনও।

জানা গেছে, ইউএনওর সরকারি নাম্বার থেকে উপজেলার সহনাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মান্নানের মোবাইল নম্বরে মঙ্গলবার দুপুর ১টার দিকে অন্তত ৫ বার কল করা হয়। কল করে জেলা প্রশাসকের ব্যক্তিগত একটি নম্বর দিয়ে বলা হয় ৫ হাজার টাকা পাঠাতে। ইউএনও টাকা পাঠাতে বলায় দ্রুত সেই টাকা পাঠান চেয়ারম্যান।

পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে দেখা হওয়ার পর টাকা পাঠিয়েছেন জানানো হলে ধরা পরে বিষয়টি। ইউএনও কোনো ফোন করেননি ও টাকা পাঠাতে বলেননি জানালে সামনে আসে ক্লোন করে টাকা হাতিয়ে নেয়া প্রচারক চক্রের তৎপরতার বিষয়টি। পরে ইউএনও এ নিয়ে ফেসবুকে সতর্কতামূলক স্ট্যাটাস দেন এবং থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফ জানান, মুঠোফোনের সরকারি নম্বর ক্লোন করে টাকা চাওয়া হয়। বিষয়টি নিয়ে থানায় জিডি করা হয়েছে। একইসাথে সবাইকে সতর্ক থাকতে অনুরোধ করা হয়েছে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ মিরাজ শেখ : গুম সংস্কৃতি ফিরে আসার আশংকা

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।। যখন আর্ন্তজাতিক গুম দিবস পালিত হচ্ছে সারা...

এলোমেলো নোঙর, ঝুঁকিপূর্ণ নৌরুট-

*মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথে প্রশাসনের নির্দেশনা মানছে না সিমেন্ট কারখা...

রাজশাহীতে এক হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

দেশজুড়ে ক্রমবর্ধমান বজ্রপাত প্রতিরোধ এবং জলবায়ু ও...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা