সারাদেশ

অল্পের জন্য রক্ষা পেল কয়েক’শ যাত্রী

নিজস্ব প্রতিনিধি, কুমিল্লা: কুমিল্লায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন কয়েকশ ট্রেনযাত্রী। তবে দুটি ট্রেনের চালকই দ্রুততার সঙ্গে ট্রেন থামিয়ে ফেলায় রক্ষা পায় কয়েকশত প্রাণ। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১টা ৪৮ মিনিটের দিকে কুমিল্লা রেল স্টেশনের পাশে ধর্মপুর এলাকায় একই লাইনে মুখোমুখি হয়ে পড়ে এই ঘটনা ঘটে।

রেলওয়ে সূত্রে জানা যায়, ঢাকা অভিমুখী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেন নির্দিষ্ট সময় থেকে প্রায় ২০ মিনিট বিলম্বে কুমিল্লা স্টেশনে প্রবেশ করছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা ম্যাক্সের পাথর বোঝাই একটি ট্রেনও একই লাইন হয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করে।

ম্যাক্সের ট্রেনটি ধর্মপুর রেলক্রসিং থেকে দক্ষিণে চলে আসে। আর কর্ণফুলী ট্রেনটি তখন কুমিল্লা স্টেশন থেকে পৌনে এক কিলোমিটার দক্ষিণে এবং ম্যাক্সের পাথর বোঝাই ট্রেন থেকে মাত্র ১২০ গজ দূরে অবস্থান করছিল। ট্রেনের চালকরা দ্রুততার সঙ্গে ট্রেন থামিয়ে ফেলেন। এ সময় কর্ণফুলী ট্রেনের যাত্রীরা হুড়োহুড়ি করে নেমে পড়েন। তবে কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

কুমিল্লার স্টেশন মাস্টার সফিকুর রহমান ভূঁইয়া জানান, এটা ভুল বোঝাবুঝির কারণে হতে পারে। অল্প সময়ের মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

ভিসার শর্ত শিথিল করলো চীন

বাংলাদেশি দর্শনার্থীদের ১৪০তম চায়না ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ারে (ক্যান...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

ফের কমল স্বর্ণের দাম

দেশের বাজারে ফের স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জু...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা