ছবি: সংগৃহীত
সারাদেশ

আরএনপিপি পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, পাবনা: পাবনার ঈশ্বরদীর পাকশীতে পদ্মা নদীর তীরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প (আরএনপিপি) পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকালে সেনাবাহিনীর হেলিকপ্টারযোগে ঈশ্বরদী বিমানবন্দরে অবতরণ করে সড়কপথে প্রকল্পে যান স্বরাষ্ট্রমন্ত্রী।

পরে প্রকল্পের ভেতরে এএসই কার্যালয়ের কনফারেন্স রুমে প্রকল্পের রাশিয়ান কর্মকতা, কেবিনেট সচিব, আইজিপি, সেনাকর্মকর্তাসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সভায় রূপপুর পারমাণবিক প্রকল্পের নিরাপত্তাসহ বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কেবিনেট সচিব আনোয়ারুল ইসলাম, পুলিশের আইজি বেনজীর আহমেদ, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প (আরএনপিপি) নির্মাণ ঠিকাদার রাশিয়ার এএসই’র বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা।

রূপপুর প্রকল্পের সাইট অফিসের ইনচার্জ কেবিএম রুহুল কুদ্দুস জানান, স্বরাষ্ট্রমন্ত্রীসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের প্রকল্প পরিদর্শনের বিষয়টি সম্পূর্ণরুপে সরকারি কর্মসূচি ছিলো। পুরো বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসন নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণ করেছেন।

এদিকে মঙ্গলবার বিকেলেই রূপপুর ত্যাগ করে ঢাকায় ফিরেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা