ছবি: সংগৃহীত
সারাদেশ

যুবক হত্যায় দুজনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিনিধি, পাবনা: পাবনায় শারীরিক প্রতিবন্ধী যুবক সেলিম বিশ্বাস (২৬) হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বিকেলে এ রায় দেন পাবনার বিশেষ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আহসান তারেক।

নিহত সেলিম সদরের বজ্রনাথপুর মহল্লার আজহার আলীর ছেলে।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- সদরের বজ্রনাথপুর গ্রামের আজমত প্রামাণিকের ছেলে জহুরুল ওরফে মুন্না (৩৫) ও বলরামপুর মহল্লার আব্দুল আজিজের ছেলে আযাদ হোসাইন (৩৩)।

জানা গেছে, ২০০৮ সালের ২ জুন রাত ৮টার দিকে বজ্রনাথপুরে দোকান থেকে চা পান করে বাড়ি ফেরার পথে দুইজন যুবক মিলে সেলিম বিশ্বাসকে হত্যা করে পালিয়ে যান। মূলত প্রতিবন্ধী যুবক একই গ্রামের ছাত্রীকে প্রেম ও বিয়ের প্রস্তাব দিলে তারা ক্ষীপ্ত হয়ে হত্যা করে লাশ ফেলে রেখে যায়। পরে বাড়ির পাশে কলাবাগানে মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা।

এ ঘটনায় ৪ জুন সেলিমের বাবা আজহার আলী বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মামলা করেন। আজ এ মামলার রায় ঘোষণা করা হয়।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু 

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু হয়েছে বলে রুগীর স্বজনদের...

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

পাইকগাছায় এক সপ্তাহে সাবেক ছাত্রলীগ নেতা সহ দুই আইনজীবী গ্রেফতার 

খুলনার পাইকগাছায় সাবেক ছাত্রলীগ নেতা সহ গত এক সপ্তাহে আওয়ামী পন্থী দুই আইনজীব...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

পাভেলের ৫ মিনিটের ভিডিও ভাইরাল

ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগ...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা