সারাদেশ

দুই স্ত্রী রেখে কিশোরীকে নিয়ে পালালো স্বামী

নিজস্ব প্রতিনিধি, বাগেরহাট: বাগেরহাটে ঘরে দুই স্ত্রী ও দুই সন্তান রেখে ১৫ বছরের এক কিশোরীকে নিয়ে পালিয়েছেন রাশেদুজ্জামান বাপ্পী (৩৫) নামে এক জুতা ব্যবসায়ী স্বামী।

জানা গেছে, কিশোরী লাউপালা রাংদিয়া স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী। তার এ বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করার কথা ছিল। অন্যদিকে বাপ্পীর যাত্রাপুর বাজারে জুতার দোকান রয়েছে। জুতা কিনতে যাওয়ার সুবাদেই তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে।

বাপ্পীর দুই বউ ও ছোটো ছোটো দুটি সন্তান রয়েছে। এরপরও তিনি এলাকার অনেক কিশোরীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করেন। স্ত্রীদের বাধা সত্ত্বেও বাপ্পী এমন কাজ করে যাচ্ছেন।

এর মধ্যে গত ১৩ সেপ্টেম্বর বাপ্পীসহ সাতজনের নাম উল্লেখ করে বাগেরহাট মডেল থানায় অপহরণ মামলা করেছেন ওই কিশোরীর বাবা। এর আড়ে ৯ সেপ্টেম্বর সকালে তিনি ওই কিশোরীকে নিয়ে পালিয়ে যান। এখন পর্যন্ত তাদের খোঁজ মেলেনি।

আসামিরা হলেন, বাগেরহাট সদরের লাউপালার রাশেদুজ্জামান বাপ্পী, তার ভাই হাছিব হাওলাদার, বন্ধু হরিচাঁদ দাস, মিঠু শেখ, বাবু হাওলাদার, মনিরুল ও সজীব শেখ।

কিশোরীর অসহায় বাবা জানান, অ্যাসাইনমেন্ট জমা দিতে বাড়ি থেকে পায়ে হেঁটে রাংদিয়া স্কুল অ্যান্ড কলেজের উদ্দেশে রওনা দেয় তার মেয়ে। যাত্রাপুর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে পৌঁছালে স্থানীয় জুতার দোকানদার রাশেদুজ্জামান বাপ্পি তার লোকজন নিয়ে মেয়েকে অপহরণ করেছে।

বাগেরহাট মডেল থানার এসআই সেরাজুল ইসলাম জানান, কিশোরীর বাবার অভিযোগের ভিত্তিতে অপহরণ মামলা রুজু করা হয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে বলেও জানান তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু 

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু হয়েছে বলে রুগীর স্বজনদের...

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

পাইকগাছায় এক সপ্তাহে সাবেক ছাত্রলীগ নেতা সহ দুই আইনজীবী গ্রেফতার 

খুলনার পাইকগাছায় সাবেক ছাত্রলীগ নেতা সহ গত এক সপ্তাহে আওয়ামী পন্থী দুই আইনজীব...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

পাভেলের ৫ মিনিটের ভিডিও ভাইরাল

ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগ...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা