ছবি: সংগৃহীত
সারাদেশ

ট্রাক-কাভার্ডভ্যান ধর্মঘট প্রত্যাহার

নিজস্ব প্রতিনিধি, জয়পুরহাট: ১৫ দফা দাবি আদায়ে ট্রাক-কাভার্ডভ্যান-প্রাইম মুভার-ট্রেইলার-মিনি ট্রাক/পিকআপ মালিক ও শ্রমিকদের চলমান ধর্মঘট (কর্মবিরতি) প্রত্যাহার করা হয়েছে।

বুধবার (২২ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৩টায় এই ধর্মঘট প্রত্যাহার করে নেয় বাংলাদেশ কাভার্ডভ্যান-ট্রাক-প্রাইমমুভার পণ্যপরিবহন মালিক অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ ট্রাকচালক শ্রমিক ফেডারেশন।

এর আগে দুপুরে ধর্মঘট নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক হয়। বৈঠকে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়া হয়।

উল্লিখিত, ১৫ দফা দাবিতে সোমবার (২০ সেপ্টেম্বর) কাভার্ডভ্যান-ট্রাক-প্রাইমমুভার মালিক অ্যাসোসিয়েশনের অফিস সেক্রেটারি মোহাম্মদ আবদুল্লাহ মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে ৭২ ঘণ্টা ধর্মঘটের ডাক দেন। এর আগে গত ১৮ সেপ্টেম্বর দুপুরে চট্টগ্রাম নগরীর কদমতলীতে আন্তঃজেলা মালামাল পরিবহন সংস্থা ট্রাক ও কাভার্ডভ্যান মালিক সমিতির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এ ধর্মঘটের ডাক দেয়া হয়।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ বিএনপির নেতৃত্বে কে আসছেন? রতন মহিউদ্দিন নাকি মানুকে ঘিরে তুমুল আলোচনা

মুন্সীগঞ্জ জেলা বিএনপির রাজনীতিতে নতুন করে শুরু হয়েছে নেতৃত্বের হিসাব-নিকাশ।...

বিদ্যুতের দাম ফের বাড়ল, পাইকারি–খুচরায় বড় মূল্যবৃদ্ধি

দেশে বিদ্যুৎ ব্যবহারের খরচ আবারও বাড়ল। পাইকারি এবং খুচরা—দুই পর্যায়েই ব...

টানা উত্থানে শেয়ারবাজারে গতি, লেনদেন ৯ মাসের শীর্ষে

দেশের পুঁজিবাজারে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে টানা আট কার্যদিবস ধরে। ঈদুল আজহা...

জিম্বাবুয়ে ‘এ’ ম্যাচে এইচপি দলে তরুণদের সুযোগ

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ভবিষ্যৎ তারকা তৈরির অন্যতম গুরুত্বপূর্ণ প্ল্যাটফর...

আইনি জট কাটিয়ে নির্বাচনের পথে বিসিবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনকে কেন্দ্র করে সৃষ্ট আ...

নাজিফা তুষির আর্জেন্টিনা জার্সি, ভাইরাল পোস্টারে তোলপাড়

ফুটবল বিশ্বকাপকে ঘিরে উত্তেজনা দিন দিন বাড়ছে। মাঠের খেলা শুরুর আগেই সামাজিক য...

রামিসা হত্যা মামলার চূড়ান্ত রায় রোববার

রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণার দিন নির্...

মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযানে আটক ৬

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মান্দ্রায় বৃহস্পতিবার (৪ জুন) মধ্যরাত থেকে সকাল পর...

গণহত্যার দায়ে জামায়াত-আ.লীগ একই সূত্রে গাঁথা: প্রতিমন্ত্রী ইশরাক

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, বিএনপির বিরুদ্ধ...

মেকানিক দোকানে মাদক ব্যবসা, গ্রেপ্তার ১

নোয়াখালীর সদর উপজেলায় ৭০০ পিস ইয়াবা, ৭ কেজি গাঁজা ও মাদক বিক্রির নগদ ৫০ হাজার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা