ছবি: সংগৃহীত
সারাদেশ

বাউল শিল্পীর মাথা ন্যাড়া করায় গ্রেফতার ৩ 

নিজস্ব প্রতিনিধি, বগুড়া: বগুড়ার শিবগঞ্জ সদর ইউনিয়নের জুড়ি মাঝপাড়া গ্রামে মেহেদী হাসান (১৬) নামে এক বাউল শিল্পীর মাথা ন্যাড়া করে দেয়ায় স্কুল শিক্ষক ও দুই জন গ্রাম্য মাতব্বরসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) রাতে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- শিবগঞ্জ উপজেলার জুড়ি মাঝপাড়া গ্রামের মাতব্বর ও গুজিয়া উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক মেজবাউল ইসলাম (৫২), একই গ্রামের শফিউল ইসলাম খোকন (৫৫) ও তারেক রহমান (২০)।

বাউল শিল্পী মেহেদী হাসান শিবগঞ্জ উপজেলার জুড়ি মাঝপাড়া গ্রামের বেল্লাল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মেহেদী হাসান ৬ষ্ঠ শ্রেণি পর্যন্ত লেখাপড়া করে আর্থিক অনটনের কারণে আর পড়াশুনা করতে পারেনি। এরপর পার্শ্ববর্তী ধাওয়াগীর গ্রামের মতিন বাউলের সঙ্গে পরিচয় হলে সে তার সঙ্গে চলাফেরা শুরু করে। মেহেদী হাসান গত কয়েক বছর ধরে মতিন বাউলের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে বাউল গান গেয়ে উপার্জিত টাকায় জীবিকা নির্বাহ করে আসছিলো। বাউল শিল্পী হওয়ার কারণে মেহেদী হাসান সাদা লুঙ্গি, সাদা ফতুয়া এবং সাদা গামছা ব্যবহার করতো। পাশাপাশি বাউলরীতি অনুযায়ী মাথায় বাবরী (লম্বা) চুল রাখে।
গ্রেফতার ব্যক্তিরা মেহেদী হাসানের পরনের পোশাক এবং মাথার চুল নিয়ে বিভিন্ন সময় অশালীন মন্তব্য করতেন। এসবের প্রতিবাদ করায় তারা তিনজনসহ পাড়ার আরও কয়েকজন গত ১৮ সেপ্টেম্বর রাত ১০টার দিকে মেহেদীর বাড়িতে যান। তারা ঘুম থেকে ডেকে তুলে জোর করে চুল কাটার মেশিন দিয়ে মেহেদীর মাথা ন্যাড়া করে দেয়। সে সময় বাধা দিতে গেলে তাকে মারধর করা হয়। মাতবররা ওই সময় তাকে বাউল গান ছেড়ে দিতে বলেন এবং মাথার চুল আবার বড় করলে তাকে গ্রাম ছাড়া করার হুমকি দেন। এ ঘটনার পর থেকে লজ্জা ও ভয়ে কয়েকদিন ধরে বাড়ির বাইরে যায়নি মেহেদী।

এদিকে মঙ্গলবার রাতে পুলিশ মোবাইল ফোনে বাউল শিল্পীর মাথা ন্যাড়া করে দেয়ার বিষয়টি জানতে পারে। এরপর তাৎক্ষণিক তারা মেহেদীকে পুলিশ হেফাজতে নেয়, সেসঙ্গে অভিযান চালিয়ে ওই ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করে। পরে আটক তিনজনসহ ৫ জনের নাম উল্লেখ করে ৭ জনের বিরুদ্ধে বাদী হয়ে রাতেই থানায় মামলা দায়ের করে মেহেদী হাসান।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, ঘটনাটি অত্যন্ত অমানবিক। এ কারণে মাথা ন্যাড়া করে দেয়ার সংবাদ পেয়েই বাউল শিল্পীকে থানা হেফাজতে নেয়া হয়। তার মুখে বিস্তারিত শুনে অভিযান চালিয়ে রাতেই তিনজনকে গ্রেফতার করা হয়। আরও দুইজন পলাতক রয়েছে। তাদের গ্রেফতারে অভিযান চলছে।

অসহায় ওই বাউল শিল্পীর পরবর্তী নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ বিএনপির নেতৃত্বে কে আসছেন? রতন মহিউদ্দিন নাকি মানুকে ঘিরে তুমুল আলোচনা

মুন্সীগঞ্জ জেলা বিএনপির রাজনীতিতে নতুন করে শুরু হয়েছে নেতৃত্বের হিসাব-নিকাশ।...

বিদ্যুতের দাম ফের বাড়ল, পাইকারি–খুচরায় বড় মূল্যবৃদ্ধি

দেশে বিদ্যুৎ ব্যবহারের খরচ আবারও বাড়ল। পাইকারি এবং খুচরা—দুই পর্যায়েই ব...

টানা উত্থানে শেয়ারবাজারে গতি, লেনদেন ৯ মাসের শীর্ষে

দেশের পুঁজিবাজারে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে টানা আট কার্যদিবস ধরে। ঈদুল আজহা...

জিম্বাবুয়ে ‘এ’ ম্যাচে এইচপি দলে তরুণদের সুযোগ

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ভবিষ্যৎ তারকা তৈরির অন্যতম গুরুত্বপূর্ণ প্ল্যাটফর...

আইনি জট কাটিয়ে নির্বাচনের পথে বিসিবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনকে কেন্দ্র করে সৃষ্ট আ...

রাজস্ব ঘাটতিতে বাড়ছে ব্যাংক ঋণ

দেশের রাজস্ব আয়ে বড় ধরনের ঘাটতি এবং প্রত্যাশিত বৈদেশিক সহায়তা না পাওয়ায় সরকার...

কারামুক্ত সেলিনা হায়াৎ আইভী

গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন নারায়ণ...

কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি আহত

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বসন্তপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিন...

তীব্র গরমে দিনে কতবার গোসল নিরাপদ?

দেশজুড়ে তীব্র গরমে জনজীবন যখন বিপর্যস্ত, তখন শরীর ঠান্ডা রাখতে অনেকেই দিনে এক...

নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা, বেনাপোলে আহত ৪

যশোরের বেনাপোল বাজার এলাকায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা