সারাদেশ

রামপুরায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর রামপুরায় কক্ষের দরজা ভেঙ্গে লামিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

জানা গেছে, বুধবার (২২ সেপ্টেম্বর) দুপুরে পূর্ব রামপুরা জামতলা ৪র্থ তলার ভাড়া বাসার (সাবলেট) কক্ষের দরজা ভেঙ্গে মৃতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

মৃত লামিয়া মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার খোরখোল গ্রামের মামেদ শেখ এর মেয়ে, মাদারীপুর সদর উপজেলার হৃদয় ফকিরের (২২) স্ত্রী।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) ইয়াকুব আলী।

তিনি বলেন, সংবাদ পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিকালে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। মরদেহটি অর্ধগলিত ছিল। ধারণা করা হচ্ছে বেশ কয়েকদিন আগেই মেয়েটি মারা গেছে।

স্বজনদের বরাদ দিয়ে ইয়াকুব আলী আরও বলেন, গত ৪/৫ দিন আগের থেকে দম্পতিকে মুঠোফোনে পাওয়া যাচ্ছিলো না। তাদের স্বজনরা তাদের খোজাখুজি করে না পেয়ে, খোঁজ করতে করতে তাদের এই ভাড়া বাসায় যান। সেখানে গিয়ে দরজা তালা বন্ধ পান। আশপাশের লোকজনের সাথে কথা বলে জানতে পারেন ঐ বাসায় তারা সবালেট থাকতো। বাসার সামনে গিয়ে তারা দূর্গন্ধ পান। পরে বিষয় টি থানায় গিয়ে জানান।

পরে পুলিশ সেখানে গিয়ে তালা ভেঙে ভেতরে গিয়ে দেখতে পান, সেখানে দুটি রুম রয়েছে। এর মধ্যে একটি রুম ভিতর থেকে ছিটকিনি লাগানো। পরে তারা দরজা ভেঙ্গে ভিতরে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান লামিয়াকে।

মৃতের ভগ্নীপতি নুরুজামান জানান, প্রেম করে গত রোজার আগে তাদের বিয়ে হয়। দুই মাস আগে তাদের বাসায় বেড়াইয়া যাই। সম্প্রতি ৪/৫দিন যাবত তাদেরকে মোবাইলে পাচ্ছিলাম না। বিষয়টি সন্দেহ হওয়ায় সকালে এসে গিয়ে পাই মরদেহ। তার স্বামী হৃদয় ফকিরের এখনো কোন খোঁজ পাইনি।

পুলিশের ঐ কর্মকর্তা আরও বলেন, যার বাসায় সাবলেট ছিলেন, তার স্ত্রীর বাচ্চা হওয়ায় তারা অনেক দিন যাবত গ্রামের বাড়ি গিয়েছেন।

তিনি বলেন, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

অজিদের বিপক্ষে ডেভিড হেম্পের কঠিন মিশন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বা...

মুদ্রাস্ফীতির যাঁতাকলে পিষ্ট ইয়েমেনের সাধারণ মানুষ

দশকের পর দশক ধরে চলা গৃহযুদ্ধ এবং আঞ্চলিক সামরিক জোটের লাগাতার বিমান হামলায় ই...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

দেশের নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা অতুলনীয় : মোজতবা খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহ...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা