ছবি: সংগৃহীত
সারাদেশ

নির্বাচন নয়, তারেক-খালেদাকে রক্ষা করাই বিএনপির লক্ষ্য  

নিজস্ব প্রতিনিধি, কুষ্টিয়া: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ‘নির্বাচনকে বিএনপি গণতন্ত্রের অংশ হিসেবে না দেখে একটি অস্বাভাবিক পরিস্থিতি ও চক্রান্তের কৌশল হিসেবে ব্যবহার করছে। নিরপেক্ষ নির্বাচন কমিশন চাওয়া বিএনপির মূল লক্ষ্য নয়। তাদের উদ্দেশ্য হলো দুর্নীতিবাজ তারেক-খালেদা, যুদ্ধপরাধী ও জামায়াতকে রক্ষা করা।’

সোমবার (২০ সেপ্টেম্বর) সকালে কুষ্টিয়ার মিরপুর উপজেলার বহলবাড়িয়া ইউনিয়নের কেএনবি মাধ্যমিক বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।

ইনু বলেন, ‘বিএনপি নির্বাচনকে কোন চশমায় দেখবে, আগে মনস্থির করুক।’

পরে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইনু। এ সময় উপস্থিত ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম স্বপন, মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর কাদের, মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহম্মদ আলিসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, জাসদের স্থানীয় নেতাকর্মীরা।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ মিরাজ শেখ : গুম সংস্কৃতি ফিরে আসার আশংকা

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।। যখন আর্ন্তজাতিক গুম দিবস পালিত হচ্ছে সারা...

এলোমেলো নোঙর, ঝুঁকিপূর্ণ নৌরুট-

*মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথে প্রশাসনের নির্দেশনা মানছে না সিমেন্ট কারখা...

রাজশাহীতে এক হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

দেশজুড়ে ক্রমবর্ধমান বজ্রপাত প্রতিরোধ এবং জলবায়ু ও...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা