ছবি: সংগৃহীত
সারাদেশ

সততা স্টোরে চুরি

নিজস্ব প্রতিনিধি, নীলফামারী: নীলফামারীর ডোমার উপজেলায় ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সততা স্টোর ও বিজ্ঞানাগার কক্ষে চুরির ঘটনা ঘটেছে।

রোববার (১৯ সেপ্টেম্বর) রাতে এই চুরির ঘটনা ঘটে।

এ ঘটনায় সততা স্টোরের ক্যাশ বাক্সে রক্ষিত প্রায় সাত হাজার টাকা, বিজ্ঞানাগারের ৪টি অনুবিক্ষণ যন্ত্র, গ্যাসজার, একশটি রক্ত পরীক্ষা করার স্লাব, একটি পরিমাপক যন্ত্রসহ সব মিলিয়ে দুই লাখ টাকার মালামাল চুরি হয়েছে।

ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নৈশপ্রহরী লেবু ইসলাম বলেন, ‘রাত দেড়টার দিকে শরীরটা খারাপ লাগায় ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে দেখি পেছনের দরজা বন্ধ রয়েছে। তাই আরেকটি দরজা দিয়ে বের হই। এ সময় সততা স্টোর ও বিজ্ঞানাগার কক্ষ দুটির তালা ভাঙা দেখতে পাই। ভিতরে গিয়ে দেখি সততা স্টোরের ক্যাশ বাক্সের তালা ভাঙা। সেখানে গচ্ছিত কোনো টাকা ছিলো না। বিজ্ঞানাগারের অনেক যন্ত্রপাতিও ছিলো না। দ্রুত আমি স্যারদের খবর দেই।’

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল আলম জানান, বিষয়টি পুলিশ ও ম্যানেজিং কমিটিকে অবহিত করা হয়েছে। এ ব্যাপারে তারা ব্যবস্থা গ্রহণ করবেন।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘আমরা প্রাথমিক তদন্ত করেছি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬ : বৈচিত্র্যে সমৃদ্ধ বাংলাদেশে মর্যাদা ও অধিকার চাই

আদিবাসী জনগণের অধিকার সংরক্ষণ এবং তাদের নানামুখী চ্যালেঞ্জ সম্পর্কে বিশ্বব্যা...

বিশ্বে প্রথম এমআরএনএ ফ্লু টিকা ‘এমফ্লুসিভা’র অনুমোদন 

বিশ্বে প্রথমবারের মতো মেসেঞ্জার আরএনএ (এমআরএনএ) প্রযুক্তি ব্যবহার করে তৈরি ফ্...

বিল-বন্ডে বিনিয়োগে ব্যাংকের মুনাফায় উল্লম্ফন, চাপে খেলাপিরা

দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকগুলোর বড় একটি অংশ চলতি বছরের প্রথম ছয়...

বার্সা থেকে লিভারপুলে যাচ্ছেন রোনাল্ড আরাউহো

বার্সেলোনার উরুগুইয়ান ডিফেন্ডার রোনাল্ড আরাউহোকে ধারে (লোন) দলে ভেড়াতে যাচ্ছে...

চিকিৎসক নিরাপদ থাকলেই বদলাবে স্বাস্থ্যসেবার চিত্র

বাংলাদেশের স্বাস্থ্য খাতে গত কয়েক দশকে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। মাতৃ ও শি...

রাজসাক্ষী রিজভীর বক্তব্যে ক্ষুব্ধ শাবনূর

সালমান শাহর মৃত্যু নিয়ে রাজসাক্ষী রিজভী আহমেদ ওরফে ফরহাদের সাম্প্রতিক বক্তব্য...

শপথ নিলেন কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট ট্রাম্প-সমর্থিত এসপ্রিয়েলা

কলম্বিয়ার নতুন ডানপন্থী প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলা শুক্রবার (৭ আগ...

নিলামে উঠছে ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের বল

ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত মুহূর্তের সাক্ষী হতে যাচ্ছে একটি বল। ১৯৮৬ বিশ্বক...

গ্রিনল্যান্ডের আপত্তি উপেক্ষা করে কূপ খননের প্রস্তুতি ওয়াশিংটনের

গ্রিনল্যান্ডের স্থানীয় কর্তৃপক্ষের আপত্তি ও অনুমোদন না থাকা সত্ত্বেও দেশটির প...

রাশিয়া-ইউক্রেন পাল্টাপাল্টি হামলায় নিহত ৩, আহত ১০

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শনিবার রাতভর পাল্টাপাল্টি হামলায় অন্তত তিনজন নিহত ও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা