সারাদেশ

কমেছে চালের দাম

নিজস্ব প্রতিনিধি, দিনাজপুর: এক সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলি বন্দরে প্রতি কেজি চালের দাম ২ থেকে ৩ টাকা কমেছে।

সোমবার (২০ সেপ্টেম্বর) সকালে হিলি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

হিলি বন্দর সূত্রে জানা গেছে, শুল্ক বেশি থাকায় দীর্ঘ ৪ মাস চাল আমদানি বন্ধ ছিলো। সরকার দেশি বাজারে চালের দাম স্বাভাবিক রাখতে শুল্ক কমিয়ে দেয়। যার কারণে গত ২৪ আগস্ট থেকে আবারও ভারত থেকে আমদানিকারকরা চাল আমদানি শুরু করেছে। প্রথম দিকে চাল আমদানি কম হলেও গত এক সপ্তাহ ধরে চালের আমদানি বেশি হচ্ছে। ভারত থেকে চাল আমদানি হওয়াতে বাজারের সব ধরনের চালের দাম কমে গেছে।

হিলি পানামা পোর্ট লিংকের গণসংযোগ কর্মকর্তা সোহারাব হোসেন প্রতাব মল্লিক জানান, গত ২৪ আগস্ট থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত এ বন্দরে ২২৮টি ভারতীয় চাল বোঝাই ট্রাক এসেছে। এতে ৮ হাজার ৫২৫ মেট্রিকটন চাল রয়েছে।

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন বলেন, ‘বর্তমান চাল আমদানি বেশি হওয়ায় বাজারে দেশি চালসহ সব ধনের চালের দাম কমে গেছে। আশা করছি চাল আমদানি স্বাভাবিক থাকলে বাজারে আরও চালের দাম কমে যাবে।’

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ মিরাজ শেখ : গুম সংস্কৃতি ফিরে আসার আশংকা

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।। যখন আর্ন্তজাতিক গুম দিবস পালিত হচ্ছে সারা...

এলোমেলো নোঙর, ঝুঁকিপূর্ণ নৌরুট-

*মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথে প্রশাসনের নির্দেশনা মানছে না সিমেন্ট কারখা...

রাজশাহীতে এক হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

দেশজুড়ে ক্রমবর্ধমান বজ্রপাত প্রতিরোধ এবং জলবায়ু ও...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা