ছবি: সংগৃহীত
সারাদেশ

৬৯ ভরি স্বর্ণসহ গ্রেফতার ৮

নিজস্ব প্রতিনিধি, মুন্সিগঞ্জ: মুন্সীগঞ্জ সদরের আধারা ইউনিয়নের চিতলিয়া বাজারে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় অভিযুক্ত ৭ ডাকাত ও স্বর্ণ ক্রয়কারী ১ দোকানদারকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৬৯ ভরি স্বর্ণসহ অস্ত্র, গুলি ও ডাকাতির কাজে ব্যবহৃত স্পিডবোট উদ্ধার করা হয়েছে।

সোমবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে মুন্সীগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন পুলিশ সুপার আব্দুল মোমেন।

গ্রেফতাররা হলেন- শরীয়তপুর জেলার জাজিরা থানার সোনার দেউল গ্রামের মৃত মোসলেরের ছেলে মো. সাব্বির (ওরফে) হাত কাটা স্বপন (৪৯), মাদারীপুরের শিবচর থানার চর চান্দা কাঁঠাল বাড়ির চর গ্রামের আরব আলী হাওলাদারের ছেলে আরিফ হাওলাদার (২৫), চাঁদপুর গ্রামের মতলব উত্তর থানার দুর্গাপুর গ্রামের মৃত বাহর আলী প্রধানের ছেলে মোহাম্মদ আলী (৪০), শরীয়তপুর জেলার নড়িয়া থানার রাজারিশ্বা গ্রামের মো. জুলমত আলী মোল্লার ছেলে মো. বিল্লাল মোল্লা (৩০), চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার উত্তর বিথুরবন্দর গ্রামের মৃত- অলি আহম্মেদ বেপারির ছেলে মো. আনোয়ার হোসেন (৩২), মাদারীপুরের শিবচর থানার হাওলাদার কান্দি গ্রামের আ. রব মিয়া খাঁর ছেলে মো. ফারুক খাঁ (২১), শরীয়তপুর জেলার নড়িয়া থানার পশ্চিম নওপাড়া গ্রামের মৃত- আসমত কবিরাজের ছেলে মো. আফজাল হোসেন (৪৭), শরীয়তপুর জেলার ডামুড্যা থানার বাহেরচর গ্রামের মো. ইদ্রিস বেপারীর ছেলে এবং স্বর্ণক্রয়কারী দোকানদার মো. আক্তার হোসেন (৩২)।

এর আগে বুধবার (১৬ সেপ্টেম্বর ) রাত ২টার দিকে ২০-২২ জনের একটি দল সদর উপজেলার চিতলিয়া বাজারে স্বর্ণের দোকানে ডাকাতি করে। তারা বাজারের পাহারাদারদের হাত বেঁধে তিনটি দোকানে লুটপাট চালায়। সে সময় দুটি দোকান থেকে ১০৮ ভরি স্বর্ণ ও ৩০ লাখ টাকা লুট করে বলে দাবি ভুক্তভোগীদের।

মুন্সিগঞ্জের পুলিশ সুপার আব্দুল মোমেন জানান, ঘটনার পর দিন থেকে মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) সুমন দেবের নেতৃত্বে জেলা পুলিশের একাধিক টিম আসামিদের গ্রেফতারে অভিযান শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যা থেকে সোমবার ভোর পর্যন্ত মাওয়া, শিবচর, জাজিরা, যাত্রাবাড়ী, গুলিস্তান, কামরাঙ্গীরচর ও কেরানীগঞ্জের বাবুবাজার, তাঁতিবাজার ও নারায়ণগঞ্জের বন্দর থানায় অভিযান চালানো হয়।

অভিযানে ডাকাতির কাজে ব্যবহৃত একটি স্পিডবোট, ৬৯ ভরি স্বর্ণালংকার, ম্যাগজিন, পিস্তল, গুলি ও চাপাতিসহ আটজনকে গ্রেফতার করা হয়। বাকিদের গ্রেফতার ও স্বর্ণ উদ্ধারে অভিযান চলছে। ডাকাত চক্রটি বংশ পরম্পরায় ডাকাতি করে আসছে। ইতোমধ্যে একটি বড় লঞ্চে ডাকাতির কথাও তারা স্বীকার করেছে বলেও জানান পুলিশ সুপার।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা