ফাইল ছবি
সারাদেশ

দোকান ঘরে মিললো যুবকের গলাকাটা লাশ

নিজস্ব প্রতিনিধি, কুমিল্লা: কুমিল্লার মুরাদনগরের বাখর নগর এলাকার ধনুমিয়া মার্কেটের দোকান থেকে মো. নাছির মিয়া (৩৫) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত নাছির মিয়া পাশের দেবিদ্বার পৌর এলাকার ভিংলাবাড়ি গ্রামের মো. আবদুল আউয়ালের ছেলে।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান জানান, স্থানীয়রা ধনুমিয়া মার্কেটের শাটারবিহীন এক দোকানের মধ্যে মানসিক ভারসাম্যহীন নাছির মিয়ার গলাকাটা লাশ দেখতে পান। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অজ্ঞাত কোনো কারণে রাতের আঁধারে দুর্বৃত্তরা তাকে গলাকেটে হত্যা করেছে।

এ ঘটনায় নিহতের বাবা মো. আবদুল আউয়াল বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। হত্যার রহস্য উদঘাটন এবং হত্যায় জড়িতদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে বলেও জানান ওসি।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিয়মবহির্ভূতভাবে বিদ্যালয়ের মালামাল বিক্রির অভিযোগ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গোহাইলবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের টেন্ডারের বাইরে থা...

বিপ্লবের দুই বছর পরও স্বস্তি ফিরেনি সাধারণ মানুষের জীবনে: নাহিদ ইসলাম

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পরও সাধারণ মানুষের জীবনে প্রত্যাশিত স্বস্তি ফিরে...

জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ ও পরবর্তী প্রজন্মের কাছে এর ইতিহাস তুলে ধ...

আল-আকসা দখলের পথে ইসরাইল

জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ ও ডোম অব দ্য রক ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উ...

হরমুজ চুক্তি নিয়ে আশাবাদী ওয়াশিংটন

বৈশ্বিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে চ...

রামুতে অপহরণ মামলা, পারিবারিক বিরোধের অভিযোগ

কক্সবাজারের রামু উপজেলায় একটি অপহরণ মামলাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় ব্যাপক...

গাইবান্ধায় প্রায় আড়াই মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন

অসুস্থ বৃদ্ধ বাবাকে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে মেয়ের বিরুদ্ধে। নিহত...

পিরোজপুরে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত 

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পিরোজপুরে সকাল থেকে নানা কর্মসূচি পালিত হচ্ছে...

১৮ জেলেসহ বিকল ফিশিং বোট উদ্ধার করল কোস্ট গার্ড

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ ১৮ জন জেলেকে জীবিত উ...

বিপ্লবের দুই বছর পরও স্বস্তি ফিরেনি সাধারণ মানুষের জীবনে: নাহিদ ইসলাম

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পরও সাধারণ মানুষের জীবনে প্রত্যাশিত স্বস্তি ফিরে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা