ফাইল ছবি
সারাদেশ

ফতুল্লায় দুইজনের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে আলেক মিয়া (৬৫) ও মাহবুব সাদেকিন (৪৭) নামে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২০ সেপ্টেম্বর) সকালে ও বিকেলে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, সোমবার (২০ সেপ্টেম্বর) সকালে ফতুল্লার আলীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে আলেক মিয়া ও বিকেলে জামতলা দোপাপট্টি এলাকার একটি ফ্ল্যাট থেকে মাহবুব সাদেকিনের মরদেহ উদ্ধার করা হয়।

আলেক মিয়া আট বছর ধরে মানসিক ভারসাম্যহীন হয়ে পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলো। তিনি বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতেন। তার মরদেহে কোনো আঘাতে চিহ্ন পাওয়া যায়নি।

অপরদিকে বিকেলে জামতলা দোপাপট্টি এলাকার নিজ বাসার তৃতীয় তলার একটি ফ্ল্যাটে মাহবুব সাদেকিন দরজা বন্ধ করে ঘুমিয়েছিলেন। পরিবারের দেয়া সংবাদের ভিত্তিতে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করা হয়।

ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী, চাপে মানুষ

নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে দেশের নিম্ন ও সীমিত আয়ের মানু...

দখল-দূষণে বিপন্ন দেশের নদী

বাংলাদেশ নদীমাতৃক দেশ হিসেবে পরিচিত হলেও দেশের অধিকাংশ নদী এখন দখল, দূষণ, নাব...

দখল-দূষণে বিপন্ন দেশের নদী

বাংলাদেশ নদীমাতৃক দেশ হিসেবে পরিচিত হলেও দেশের অধিকাংশ নদী এখন দখল, দূষণ, নাব...

নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী, চাপে মানুষ

নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে দেশের নিম্ন ও সীমিত আয়ের মানু...

নোয়াখালীতে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের সেলিম বাজার ও কালাদুর এলাকায়...

শহীদ আহসান জুলাই যোদ্ধা নন: বিএনপি নেতা

কক্সবাজারের চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হকের বক্তব্যকে কেন্দ্র করে জু...

হাসিনা দিল্লিতে, পরিবারের অন্য সদস্যরা কে কোথায়?

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পর তাঁর পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা