ছবি: সংগৃহীত
সারাদেশ

অবৈধভাবে ভারতে প্রবেশের সময় গ্রেফতার ৪

নিজস্ব প্রতিনিধি, দিনাজপুর: দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় চারজনকে গ্রেফতার করেছে বিজিবি।

সোমবার (২০ সেপ্টেম্বর) দুপুরে সীমান্তের রায়ভাগ এলাকার সীমানা পিলার ২৮৬/১৬ এস এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- হাকিমপুর উপজেলার রায়ভাগ এলাকার মৃত তছির উদ্দিনের ছেলে আমিনুল ইসলাম (৫৭), সাতকুড়ি এলাকার মৃত ইউনুস মিয়ার ছেলে ফারুক আলী (৩০), নওগাঁর ধামইরহাট থানার গোলাম মোস্তফার ছেলে মোতালেব (২৫) এবং মুহাড়াপাড়া এলাকার মমিনের ছেলে খোকন মিয়া (৩৮)।

জানা গেছে, চারজন বাংলাদেশি মাদকসহ বিভিন্ন পণ্য আনার উদ্দেশ্যে ভারতে অবৈধভাবে প্রবেশ করছেন এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় বিজিবি। পরে তাদের গ্রেফতার করা হয়।

বাসুদেবপুর বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার জুয়েল আলম জানান, গ্রেফতারদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা করা হয়েছে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আজ মহান মে দিবস

আজ পহেলা মে; আন্তর্জাতিক শ্রমিক দিবস। দিনটি মে দিব...

বৃষ্টি ও তেলের দামের প্রভাব নিত্যপণ্যের বাজারে

বৃষ্টি আর পরিবহনের ভাড়া বৃদ্ধির অজুহাতে রাজধানীর ব...

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু

দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশু...

প্রথম বাংলাদেশি বাবরের বিশ্বের পঞ্চম উঁচু পর্বতশৃঙ্গ মাকালু জয় 

নিজেকে আরেক ধাপ উচ্চতায় তুলে নিলেন পর্বতারোহী বাবর...

শিল্পী বিপাশা গুহঠাকুরতা স্মৃতি পুরস্কার প্রদান অনুষ্ঠান আজ

প্রসঙ্গ নজরুল-সঙ্গীত গ্রুপের প্রতিষ্ঠাতা শিল্পী বি...

সঞ্জয়ের ৩০ হাজার কোটি রুপির সম্পত্তির কী হবে

বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের সাবেক স্বামী সঞ্জয়...

দক্ষিণ এশিয়ায় দক্ষতাসম্পন্ন শিক্ষকের হারে সবার পেছনে বাংলাদেশ

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ন্যূনতম দক্ষতাসম্পন্...

সংসদের সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগ...

ফারুকী অনেক শিল্পীর জীবন শেষ করে দিয়েছেন: অরুণা বিশ্বাস

সাবেক অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ম...

টরন্টো বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ, যা জানালেন ইরানি ফুটবলপ্রধান

ফিফার ৭৬তম কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা