সারাদেশ

সিএন্ডএফ অফিসের তালা ভেঙে মালামাল চুরি

নিজস্ব প্রতিনিধি, বেনাপোল: বেনাপোলে সিএন্ডএফ অফিসের তালা ভেঙে মালামাল চুরি করেছে চোরেরা। সোমবার (২০ সেপ্টেম্বর) গভীর রাতে বেনাপোল ১নং গোডাউনের সামনে আজিজ সর্দ্দারের বিল্ডিং এ অবস্থিত এইচ কে রওশন শিপিং লাইন্স লি. এর অফিসে এ চুরির ঘটনাটি ঘটে।

সিএন্ডএফ এজেন্ট এইচ কে রওশন শিপিং লাইন্স লি. এর ম্যানেজার সাইফুল ইসলাম লাল্টু বলেন, আমি প্রতিদিনের ন্যায় রাতে অফিস বন্ধ করে বাসায় যাই। সকালে অফিসে এসে দেখি অফিসের তালা ভেঙে, কে বা কারা আমার অফিসের ল্যাপটপ, টাকা, মূল্যবান কাগজপত্রসহ অন্যান্য জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে। স্থানীয় চোর চক্র এ চুরির সঙ্গে জড়িত থাকতে পারে বলে তিনি জানান।

বেনাপোল পোর্ট থানার এসআই মোস্তাফিজুর রহমান জানান, চুরির ঘটনা শুনে ঘটনাস্থলটি পরিদর্শন করা হয়েছে। তবে এ চুরির ঘটনায় এখনো পর্যন্ত কেউ থানায় অভিযোগ দায়ের করেনি। অভিযোগ করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

আজিজ সর্দ্দারের বিল্ডিং এ অবস্থিত সিএন্ডএফ এজেন্ট শহীদ ট্রেডিং এর প্রতিনিধি বকুল হোসেন বলেন, এলাকায় চোরের উপদ্রব বেড়ে গেছে। প্রায় প্রায় এখানে অফিসসহ বাসা বাড়ি ও ট্রাকে চুরি হয়। আমরা চুরির ভয়ে ঠিক মত অফিসও করতে পারিনা। সব সময় আতঙ্কে থাকি। এ বিষয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পদক্ষেপ নেওয়া উচিত বলেন বকুল।

উল্লেখ্য এর আগেও একই বিল্ডিং এ সিএন্ডএফ এজেন্ট শাহজালাল এর অফিসে চুরির ঘটনা ঘটে।


সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা