ফাইল ছবি
সারাদেশ

একসঙ্গে ৩ সন্তানের জন্ম দিলেন বেদেনা

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় একসঙ্গে তিন পুত্র সন্তানের জন্ম দিয়েছেন বেদেনা আক্তার (৩২) নামে এক প্রসূতি।

রোববার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টায় পৌর এলাকার পাইকপাড়ায় অবস্থিত দি বসুন্ধরা জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তিন সন্তানের জন্ম দেন তিনি।

বেদেনা আক্তার জেলার নাসিরনগর উপজেলার নূর ইসলামের স্ত্রী।

জানা গেছে, রোববার রাতে বেদেনার প্রসব ব্যথা ওঠে। তখন তাকে ওই হাসপাতালে ভর্তি করান স্বজনরা। পরে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে একসঙ্গে তিন ছেলে সন্তানের জন্ম দেন বেদেনা।

জন্ম নেয়া শিশু তিনটি যথাক্রমে ১ কেজি ৬০০ গ্রাম, ১ কেজি ৫০০ গ্রাম ও ১ কেজি ৬৫০ গ্রাম ওজনের। দুটি শিশুর শারীরিক অবস্থা মোটামোটি ভালো আছে। তবে একটি শিশুটির শারীরিক অবস্থা তেমন ভালো না। শিশুদের মা ভালো আছেন।

ওই হাসপাতালের চিকিৎসক খোকন দেবনাথ জানান, জন্ম নেয়া শিশুদের ওজন কিছুটা কম হওয়ায় ইউকিউবেটরে রাখা হয়েছে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

লঘুচাপে বাড়ছে বৃষ্টি, ৪ জেলায় বন্যার শঙ্কা

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃ...

হামে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে, আর এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে শিশুদে...

খামেনির দাফন ঘিরে ৭ দিনের কর্মসূচি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফনকে কেন্দ্র করে সপ্তাহজু...

মেসিদের চমকে দিতে প্রস্তুত কেপ ভার্দে

বিশ্বকাপের নকআউট পর্বে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে আত্...

তৃতীয় বিয়েতে আমির, অতিথি দুই সাবেক স্ত্রী

বলিউড তারকা আমির খান আবারও নতুন জীবনে পা রাখতে চলেছেন। আগামী ৫ জুলাই প্রেমিকা...

হামে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে, আর এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে শিশুদে...

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

খামেনির দাফন ঘিরে ৭ দিনের কর্মসূচি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফনকে কেন্দ্র করে সপ্তাহজু...

লঘুচাপে বাড়ছে বৃষ্টি, ৪ জেলায় বন্যার শঙ্কা

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা