সারাদেশ

‘বিএনপির মধ্যে তালেবানি জোশ দেখা দিয়েছে’

নিজস্ব প্রতিনিধি, কুষ্টিয়া: জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ‘আফগানিস্থানে জঙ্গিবাদের উত্থানে বিএনপির মধ্যে তালেবানি জোশ দেখা দিয়েছে। যে কারণে দলটি সরকার উৎখাতের ঘোষণা দিচ্ছে। আবার বিএনপি তাদের নেত্রীর মুক্তির জন্য প্রধানমন্ত্রীর কাছে করুনা ভিক্ষা করছে। এই দ্বিমুখি নীতি গ্রহণ করে দলটি আসলে রাজনৈতিক দেওলিয়াত্বের পরিচয় দিচ্ছে।’

বৃহস্পতিবার (০৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে নিজ নির্বাচনী এলাকা কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি।

হাসানুল হক ইনু বলেন, ‘বিএনপির এই সরকার উৎখাতের পরিকল্পনা আসলে গণতন্ত্রের জন্য নয়। দলের কিছু অপরাধীদের রক্ষা ও কিছু বিচার বন্ধের জন্য তারা এমন হুমকি ধামকি দিচ্ছে।’

জাসদ সভাপতি বলেন, ‘১৪ দলীয় জোট এখনো সক্রিয় রয়েছে। জঙ্গিবাদের অপতৎপরতা বন্ধ করতে এই জোট গঠন করা হয়েছিলো। আজও দেশে সাম্প্রদায়িক জঙ্গিবাদ চক্র অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। তাই এদের রুখতে শেখ হাসিনার নেতৃত্বে ১৪ দলীয় জোট অব্যাহত থাকবে।’

এ সময় মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিংকন বিশ্বাস, কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন, মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলীসহ আরও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা