সারাদেশ

প্রেমিকাকে হত্যার দায় স্বীকার

নিজস্ব প্রতিনিধি, চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় প্রবাসী স্বামী প্রবাসী হাবিবুর রহমানের দেশে ফেরা নিয়ে মনোমালিন্যে পরকীয়া প্রেমিকা জেসমিন আক্তার ওরফে আয়নাকে (৩৮) গলাকেটে হত্যার কথা স্বীকার করেছে প্রেমিক মামুন হোসেন। বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার আবু তারেক।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে চুয়াডাঙ্গা সদর থানায় সংবাদ সম্মেলনে বিষয়টি জানানো হয়। এর আগে চুয়াডাঙ্গায় প্রবাসীর স্ত্রী জেসমিন আক্তার ওরফে আয়না হত্যার ঘটনায় প্রধান আসামি মামুন হোসেন (২৭) ও তার সহযোগী মো. রাব্বিকে (১৫) আটক করেছে পুলিশ। একই সাথে ঘটনার প্রথম দিনই হত্যার রহস্য উন্মোচন করা হয়েছে।

এদিকে হত্যার ঘটনায় বুধবার রাতে নিহতের বড় ভাই আব্দুর রউফ বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।

চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার আবু তারেক জানান, নিহত জেসমিন আক্তার ওরফে আয়নার সাথে দীর্ঘদিনের পরকীয়া সম্পর্ক ছিল প্রতিবেশী উথান হোসেনের ছেলে মামুন হোসেনের। দু’এক দিনের মধ্যেই পরকীয়া প্রেমিকা জেসমিনের স্বামী দেশে আসবে এমন খবরে জেসমিনকে বিয়ে করতে মরিয়া হয়ে হঠেন মামুন। কিন্তু জেসমিন তাতে রাজি না হওয়ায় মামুন তাকে হত্যার পরিকল্পনা করেন। পরে আয়নাকে প্রথমে কিশোর ভাগ্নে রাব্বিকে দিয়ে কৌশলে চেতনানাশক পান করানো হয়। পরে গভীর রাতে তার ঘরে ঢুকে হত্যা করে পালিয়ে যান মামুন।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহাঙ্গীর আলম জানান, আয়না হত্যাকাণ্ডে ব্যবহৃত বেশ কিছু আলামতও জব্দ করা হয়েছে। এর মধ্যে হত্যায় ব্যবহৃত রক্তমাখা ছুরি, চেতনানাশক ওষুধ মেশানো পানির গ্লাস, রক্তমাখা কাপড়, মোবাইল ফোন, ঘাতকের স্যান্ডেল ও লুঙ্গি জব্দ করা হয়েছে।

সান নিউজ/এনকে/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা