সারাদেশ

খেলতে গিয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, ভোলা: ভোলার লালমোহন উপজেলার লালমোহন ইউনিয়নের ১নং ওয়ার্ডে খেলতে গিয়ে পুকুরে ডুবে মো. সাঈদ (৫) ও মীম (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত সাঈদ ভোলার লালমোহন উপজেলার লালমোহন ইউনিয়নের ১নং ওয়ার্ডের রুস্তম আলী মেম্বার বাড়ির মো. শাহিনের ছেলে ও মীম একই ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মো. জাকির হোসেনের মেয়ে।

জানা গেছে, দুপুরে সাঈদ নামে শিশুটির সঙ্গে নানাবাড়ি বেড়াতে আসা মীম বাড়ির উঠানে খেলা করছিলো। এক পর্যায়ে বাড়ির পুকুরে পড়ে যায় তারা। পরিবারের লোকজন দীর্ঘ সময় দেখতে না পেয়ে তাদের খোঁজাখুঁজি করে। একপর্যায়ে বাড়ির পুকুরে তাদের ভাসতে দেখে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা