সারাদেশ

রাজশাহীতে ৬ জনের প্রাণহানি

নিজস্ব প্রতিনিধি, রাজশাহী: রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেক)র করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় রাজশাহীর ২ জন এবং করোনা উপসর্গ নিয়ে রাজশাহীর ২ জন, চাঁপাইনবাবগঞ্জের একজন এবং নাটোরের একজনসহ মোট ৪ জন মারা গেছেন একজন।

চিকিৎসাধীন অবস্থায় বুধবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার মধ্যে এরা মারা যান।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে হাসপাতালে ২ জন মারা গেছেন। আর করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ৪ জন।

শামীম ইয়াজদানী আরও জানান, বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত ২৮৬ শয্যার রামেক করোনা আইসোলেশন ইউনিটে রোগী ভর্তি ছিলেন ১৫৩ জন। এক দিন আগেও এই সংখ্যা ছিল ১৪৮।

হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ৫৫ জন। করোনা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৬৬ জন। করোনা ধরা পড়েনি ভর্তি ৩২ জনের। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২৪ জন। এই এক দিনে হাসপাতাল ছেড়েছেন ১৬ জন।

এর আগে বুধবার রামেক হাসপাতাল ল্যাবে ৯৪ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে করোনা ধরা পড়েছে ৯ জনের নমুনায়। একই দিনে রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে আরও ২৬৫ জনের। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ২৯ জনের।

প্রসঙ্গত, চলতি সেপ্টেম্বরের এই ৯ দিনে রামেক হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন ৬০ জন। এর মধ্যে করোনায় ২২ জন, করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে ৩৩ জন এবং করোনা নেগেটিভ সত্ত্বেও অন্যান্য শারীরিক জটিলতায় ৫ জনের মৃত্যু হয়।

সান নিউজ/এনকে/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা