সারাদেশ

মোংলা বন্দর ব্যবহারে আগ্রহ নেপালের

নিজস্ব প্রতিনিধি, বাগেরহাট: আমদানি-রপ্তানি বাণিজ্যের অংশীদার হয়ে বাগেরহাটের মোংলা সমুদ্র বন্দর ব্যবহার করতে চায় নেপাল।

বুধবার (৮ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশে নিযুক্ত নেপাল দূতাবাসেরে ডেপুটি চিফ অব মিশন কুমার রাইয়ের নেতৃত্বে দুই সদস্যের একটি প্রতিনিধি দল মোংলা বন্দর কর্তৃপক্ষের সঙ্গে সভা করেছেন।

সভা শেষে নেপালের প্রতিনিধি দল মোংলা বন্দরের জেটিসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। এ সময় তারা বন্দরের সম্প্রসারণসহ বিদ্যমান সুযোগ সুবিধা দেখে সন্তোষ প্রকাশ করেন।

মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) ক্যাপ্টেন এম. আব্দুল ওয়াদুদ তরফদার বলেন, মোংলা বন্দরের সুযোগ সুবিধা দেখে নেপালে প্রতিনিধিরা এই বন্দর কিভাবে ব্যবহার করতে পারেন সে বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। নেপাল বর্তমানে ভারতের হলদিয়া বন্দর ব্যবহার করে।

তিনি আরো জানান, নেপাল মোংলা বন্দর ব্যবহার করলে দুই দেশই লাভবান হবে।

২০১১ সালে বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান এই চার দেশ নিজেদের মধ্যে ব্যবসা বাণিজ্য প্রসার ঘটাতে ট্রানজিট চুক্তি সই করে । চুক্তির পর এবারই প্রথম এ বন্দর ব্যবহারের আনুষ্ঠানিক সফরে এলো নেপাল।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভোলায় কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা, অংশগ্রহণ ১,৭০০ শিক্ষার্থীর

শিক্ষার্থীদের মেধা অন্বেষণ, প্রতিভা বিকাশ এবং পড়াল...

কোম্পানীগঞ্জে যাত্রা শুরু করল ‘চাইনা মার্কেট’

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ৩ ন...

চট্টগ্রাম বোর্ডে পাশের হার ৫২ দশমিক ৭ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফলে চট্টগ্র...

নাঈমের ফিফটিতে ক্যারিবীয়দের ১৭০ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ

মিরপুর টেস্টের তৃতীয় দিনেই চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। মাত্র ৩৫ রানে ৫...

দেশে পৌঁছেছে সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ

সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা