সারাদেশ

স্বাভাবিকভাবে একসঙ্গে ৩ সন্তান প্রসব

নিজস্ব প্রতিনিধি, জয়পুরহাট: জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে স্বাভাবিকভাবে একসঙ্গে তিন সন্তান প্রসব করেছেন বিলকিস বেগম (৩৫) নামে এক মা।

বুধবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ওই তিন সন্তান প্রসব করেন বিলকিস।

গৃহবধূ বিলকিস বেগম নওগাঁর ধামুইরহাট উপজেলার বড়থা গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী।

নবজাতকদের বাবা সাইফুল ইসলাম বলেন, ‘তিন সন্তানসহ আমার স্ত্রী বর্তমানে সুস্থ রয়েছেন। আজ আমার আনন্দের শেষ নেই। আল্লাহ আমাকে সুস্থ তিন সন্তানের মুখ দেখিয়েছেন। আপনারা আমাদের জন্য দোয়া করবেন।’

জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. মিজানুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক
লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা