সারাদেশ

সৈকতে ভেসে এলো দুটি মৃত ডলফিন

নিজস্ব প্রতিনিধি, পটুয়াখালী: কুয়াকাটা সমুদ্রসৈকতে দুটি মৃত ডলফিন ভেসে এসেছে।

বুধবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় কুয়াকাটার পূর্ব দিকে গঙ্গামতি সৈকতে ৬ ফুট লম্বা এবং দুপুর ১টার দিকে সৈকতের জিরো পয়েন্ট এলাকায় মৃত ডলফিন দুটি ভেসে আসে। এরা শুশুক প্রজাতির। মৃত ডলফিনদের বালুচাপা দেয়া হয়েছে।

ডলফিন রক্ষা কমিটির সদস্য ও স্থানীয়দের ধারণা- ডলফিন যেহেতু মাছ খেয়ে বেঁচে থাকে, তাই মাছ শিকারের সময় জেলেদের জালে আটকে পড়ায় মারা যাচ্ছে। তবে ডলফিন রক্ষায় জেলেদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। নয়তো একের পর এক মৃত ডলফিন আসতে থাকবে। কয়েক দিন আগেও একাধিক মৃত ডলফিন ভেসে এসেছে কুয়াকাটা সৈকতে।

কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, কী কারণে মাছ দুটি মারা গেছে সেটি নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে জেলেদের জালের আঘাতে মারা যেতে পারে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা