সারাদেশ

৫ মিনিটের ব্যবধানে বৃদ্ধাকে দুই ডোজ টিকা

নিজস্ব প্রতিনিধি, রংপুর: রংপুরের পীরগাছায় আছিয়া খাতুন (৭৯) নামে এক বৃদ্ধাকে পাঁচ মিনিটের ব্যবধানে দুই ডোজ করোনার টিকা দেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

বুধবার (৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকাদান কেন্দ্রে এ ঘটনা ঘটে।

আছিয়া খাতুন উপজেলার কৈকুড়ী ইউনিয়নের মধ্যপাড়া এলাকার মৃত আব্দুল হকের স্ত্রী।

আছিয়া খাতুনের পুত্রবধূ রওশন আরা বলেন, ‘আমার শাশুড়ি ও স্বামীসহ সকাল ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছানোর পর বুথে দ্বিতীয় ডোজ টিকার জন্য কার্ড জমা দেয়া হয়। কার্ড ফেরত দেয়ার পর টিকা নেয়ার কক্ষে গেলে প্রথমে আমার শাশুড়ির ডান হাতে একটি টিকা দেয়। এরপর আমি টিকা নিয়ে এসে দেখি আবারও ডান হাতেই তাকে টিকা দেয়া হয়েছে। আমার শাশুড়ি নিষেধ করার পরেও দ্রুত টিকা দেয়া সম্পন্ন করা হয়। পরে বিষয়টি কর্তৃপক্ষকে জানালে আমার শাশুড়িকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কিছুক্ষণ পর্যবেক্ষণে রাখা হয়।’

রংপুর জেলা সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায় বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। তবে খোঁজ নিয়ে দেখতেছি।’

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা