সারাদেশ

চট্টগ্রামে আরও ৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম: চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করোনা শনাক্ত হয়েছেন ১০৮ জন। এ নিয়ে চট্টগ্রামে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো এক হাজার ২৬২ জন। আর চট্টগ্রাম জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ ৫৬০ জনে।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ২৭৬ জনের নমুনা পরীক্ষায় ১০৮ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এদের মধ্যে নগরের ৬৭ এবং উপজেলার ৪১ জন।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ২০ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ৩৩ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১৯ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে আটজন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে চারজন ও শেভরণ হাসপাতাল ল্যাবে পাঁচজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ছয়জন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে একজন এবং ইপিক হেলথ কেয়ার ল্যাবে ১২ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

সান নিউজ/এনকে/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর নিউ মার্কেট শাখায় এক গ্রাহক সমাবেশ ৯ জুলাই ২...

ইট বোঝাই ট্রলি ও মোটরসাইকেল সংঘর্ষে পুলিশ কর্মকর্তার স্ত্রী নিহত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের রাখালগাছি গ্রামের বাসিন্দা এবং ফর...

আমদানি-রপ্তানিতে ২৪ বিলিয়ন ডলারের ঘাটতি, বাড়ছে অর্থনৈতিক চাপ

দেশের বৈদেশিক বাণিজ্যে উদ্বেগজনক পরিস্থিতির ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ ব্যাংকের...

তেঁতুলিয়া সীমান্তে ১৩ জনকে ফেরাল বিজিবি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মাঝিপাড়া সীমান্তে নারী ও শিশুসহ ১৩ জনকে বাংলাদে...

মুন্সীগঞ্জে ডাকাতির তেল উদ্ধার, গ্রেপ্তার ২

মুন্সীগঞ্জের শ্রীনগরে ডাকাতির মাত্র ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ২৪ লাখ টাকা মূল্যের...

সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের মৃত্যু

বাংলাদেশের রাজনীতি ও আইন অঙ্গনের এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, সাবেক স্পিকার ও...

ঢাকার বর্জ্য ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ

রাজধানী ঢাকার বর্জ্যকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ দুটি...

মুন্সীগঞ্জে আইন-শৃঙ্খলা সভা, নিরাপত্তায় জোর

মুন্সীগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির জুন-২০২৬ মাসের সভায় অপরাধ নিয়ন্ত্রণ, মাদক...

ইউপি প্রশাসনিক কর্মকর্তার দ্বৈত ভূমিকা নিয়ে প্রশ্ন

মুন্সীগঞ্জ পোলট্রি ব্যবসায়ী মালিক সমিতির নবগঠিত কমিটির সভাপতি হিসেবে চরকেওয়...

ঝালকাঠিতে ছয় পরিবার পেল ব্যাটারিচালিত রিকশা

জীবিকার নতুন স্বপ্ন নিয়ে ঝালকাঠির ছয়টি অসহায় পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা