সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ছবি: সংগৃহীত
স্বাস্থ্য

চট্টগ্রামে মৃত্যু এক, শনাক্ত আট

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম: চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো এক হাজার ৩২৩ জনে। করোনা শনাক্ত হয়েছে আটজনের শরীরে। মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ দুই হাজার ২২২ জনে।

শনিবার (৩০ অক্টোবর) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় এক হাজার ৭৭৯ জনের নমুনা পরীক্ষায় আটজনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। পরীক্ষার তুলনায় সংক্রমণের হার শূন্য দশমিক ৪৪ শতাংশ।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে একজন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে তিনজন, শেভরন হাসপাতাল ল্যাবে একজন, মা ও শিশু হাসপাতাল ল্যাবে একজন এবং ইপিক হেলথ কেয়ার ল্যাবে দুজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রান্তিক নারীর স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

দেশের প্রত্যন্ত অঞ্চলের নারীদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং নারীস্ব...

জামায়াত ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে : রাশেদ খান

ক্ষমতা দখলের অভিপ্রায়ে ভারত সরকারের সাথে জামায়াতে ইসলামী যোগাযোগ বা গোপন সম...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা