সারাদেশ

চাঁদপুরে করোনায় মৃত্যু কমেছে 

নিজস্ব প্রতিনিধি: চাঁদপুরে করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে মৃত্যু কমেছে। গত ২৪ ঘণ্টায় চাঁদপুর সদর হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে মারা গেছেন একজন। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময় মোট নমুনার সংখ্যা ছিল ২৩১টি। শনাক্তের হার ১০.৩৮ শতাংশ।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকালে চাঁদপুর সিভিল সার্জন অফিস এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (৮ সেপ্টেম্বর) দিনভর এসব নমুনা সংগৃহীত হয়। একই দিন রাতে রিপোর্ট পাওয়া গেছে।

চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্র জানায়, নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর উপজেলার ১০ জন, হাজীগঞ্জের ৩, মতলব উত্তরের ৪, শাহরাস্তির ৩, মতলব দক্ষিণের ১, কচুয়ার ১ ও ফরিদগঞ্জের ২ জন রয়েছেন। একই দিনে ৩৮ জনকে করোনা মুক্ত হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার ১৭ জন, ফরিদগঞ্জের ৩, কচুয়ার ৩, হাজীগঞ্জের ৫, শাহরাস্তির ৭ ও মতলব দক্ষিণের ৩ জন।

অন্যদিকে চাঁদপুর সদর হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে নুরুন্নাহার (৬০) নামের একজন বুধবার (৮ সেপ্টেম্বর) সকাল ৮টা ৪০ মিনিটের দিকে মারা গেছেন। তার বাড়ি ফরিদগঞ্জের চান্দ্রাবাজার এলাকার দেইচর গ্রামে। তিনি করোনার উপসর্গ নিয়ে ভর্তি ছিলেন।

চাঁদপুরের সিভিল সার্জন ডা. শাখাওয়াত উল্লাহ বলেন, বর্তমানে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৪ হাজার ৬৪৩ জন। এর মধ্যে মৃতের সংখ্যা ২৩৪ জন। এ পর্যন্ত সুস্থ ঘোষণা করা হয়েছে ১৪ হাজার ১৫১ জনকে। বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ২৫৮ জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি আছেন ২৪ জন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা