সারাদেশ

পটুয়াখালীতে ২১ আগস্টের ঘাতকদের ফাঁসি দাবি

নিজস্ব প্রতিনিধি, পটুয়াখালী: ২১ আগস্টের ঘাতকদের ফাঁসির দাবি করেছে পটুয়াখালী জেলা ছাত্রলীগ ও যুবলীগ। শনিবার (২১ আগস্ট) বেলা ১১টায় পটুয়াখালী প্রেসক্লাবের সামনে ভয়াবহ ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে নারকীয় বোমা হামলার ১৭তম বার্ষিকীতে মানববন্ধন করা হয়।

জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি আশিষ হৃদয়ের সভাপতিত্বে ও সাবেক সাংগঠনিক সম্পাদক সালাউদ্দীন হীরার সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আবদুল মান্নান।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান পারভেজ। এ সময় ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আগষ্ট মাস বাঙ্গালি জাতির শোকের মাস। এ মাসে জাতির পিতাসহ তার পরিবারকে নির্মমভাবে হত্যা করা হয়েছে।

তিনি আরও বলেন, জাতির জনকের যোগ্য উত্তরসুরী মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যার উদ্দেশ্যে ২১ শে আগষ্ট তারেক জিয়ার পরিকল্পনায় হামলা করা হয়েছে। সেদিনের হামলায় আইভি রহমানসহ ২৪ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে পটুয়াখালীর দশমিনা উপজেলার ছাত্রলীগ কর্মী মামুন মৃধাও ছিল। দীর্ঘ ১৭ বছরেও বিচারের কাজ শেষ হয়নি। খুব দ্রুত সরকারের কাছে এ বর্বর হত্যার বিচারের দাবি করেন তিনি।

পরে বেলা ১২টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জেলা যুবলীগ আরও একটি মানববন্ধনের আয়োজন করে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

 ‘৩০০ ফিটের’ হাল

রাজধানীর যানজট কমানো, দ্রুত যোগাযোগ নিশ্চিত করা এবং পূর্বাচল নতুন শহরের সঙ্গে...

সব সময় সবকিছু পরিকল্পনামতো হয় না

দেড় বছর পর বড় পর্দায় ফিরছেন নুসরাত ফারিয়া। আগামী ড...

‘লকডাউন’ দিল্লি!

ভারতের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিকে কেন্দ্র কর...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

‘পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণই বলে দিচ্...

পাইকগাছায় আ’লীগ নেতা সহ গ্রেপ্তার ১৮ জন

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জন...

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

দেশের জনপ্রিয় ও প্রতিভাবান সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু গুরুতর অসুস্থ অব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা