সারাদেশ

বোয়ালমারীতে ইভটিজিং, যুবক গ্রেফতার 

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারীতে ইভটিজিংয়ের অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ফরহাদ মৃধা নামে এক যুবককে গ্রেফতার করেছে বোয়ালমারী থানা পুলিশ।

থানা সূত্রে জানা যায়, বোয়ালমারী পৌরসভার ৮ নং ওয়ার্ডের চতুল গ্রামের আবুল খায়ের মনা মৃধার ছেলে ফরহাদ মৃধা (৩৫) শুক্রবার (২০ আগস্ট) দুপুর দেড়টার দিকে পার্শ্ববর্তী এক বাড়ির স্কুল ছাত্রীর (১৬) বাড়ি গিয়ে দরজায় ধাক্কা দেয় এবং জানালায় গিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে।

এ সময় ওই ছাত্রীর দুই বোন বাদে বাড়িতে কেউ ছিল না। মেয়েটি স্থানীয় চতুল উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। এ সময় মেয়েটির চিৎকারে পার্শ্ববর্তী লোকেরা এবং মসজিদের মুসল্লীরা এগিয়ে এলে তাদের সহায়তায় ফরহাদকে আটক করে পুলিশে দেয়া হয়।

এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে বোয়ালমারী থানায় দণ্ডবিধি ৫০৯ ধারায় মামলা করেছেন। শনিবার দুপুরে গ্রেফতারকৃত ফরহাদ মৃধাকে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বোয়ালমারী থানার অফিসার ইন চার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, এ ঘটনায় ইভটিজিংয়ের মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করে শনিবার ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দীঘিনালায় ২০০পিস ইয়াবাসহ আটক ৩

খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক ক...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে ৩২ অবৈধ স্হাপনা উচ্ছেদ

মুন্সীগঞ্জের লঞ্চঘাট এলাকায় গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে...

ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ও এর পার্শ্ববর্তী এলাকায় আজকের দুপুরের মধ্যে হালকা অথবা বজ্রসহ বৃষ্টি...

রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে চারজনের গলিত লাশ উদ্ধার

রংপুরে একটি বাইরে থেকে তালা দেওয়া দোতলা বাড়ি থেকে এক অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষ...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন

লক্ষ্মীপুরে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৪৮ গ্রাহকের প্রায় সোয়া কোট...

পিরোজপুরে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার জেলা...

নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ 

নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ফার্মেসি দোকানে ডেকে নিয়ে ধর্ষণের...

শিবচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার আটক

মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা