সারাদেশ

রাজশাহীতে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

নিজস্ব প্রতিনিধি, রাজশাহী : রাস্তা সম্প্রসারণ কাজে বৈদ্যুতিক পোল, লাইন উদ্ধার ও পুনঃস্থাপনের কাজ করার কারণে রাজশাহী সিটি করপোরেশনের কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে আজ (২১ আগস্ট)। এমনটি জানিয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লি. (নেসকো)।

নেসকোর বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে- মহানগরীর বেশ কিছু এলাকার রাস্তা সম্প্রসারণ কাজে বৈদ্যুতিক পোল, লাইন উদ্ধার ও পুনঃস্থাপনের কাজ করা হবে। এ কারণে বিদ্যুৎ বন্ধ থাকবে। এ সময় মহানগরীর আহম্মদপুর মসজিদ সংলগ্ন এলাকা, সাগরপাড়া, বোসপাড়া ও আশপাশের কিছু এলাকায় সকাল সাড়ে ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

জরুরি কাজের জন্য বিদ্যুৎ সরবরাহে সাময়িক বিঘ্ন ঘটায় দুঃখ প্রকাশও করেছে কর্তৃপক্ষ।

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

ভারত ছাড়ার নোটিশে হাইকোর্টের হস্তক্ষেপে স্বস্তি পেলেন ইমরান খান

ভারত ছাড়ার নির্দেশ দিয়ে জারি করা নোটিশের বিরুদ্ধে আইনি লড়াইয়ে সাময়িক স্বস্তি...

পেনাল্টি শুটআউটে আর্সেনালকে হারিয়ে কারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে ৪র্থ বিভাগের দল ফ্লিটউড

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা আর্সেনালকে হারিয়ে ক্লাবের ইতিহাসে অন্যতম স্মরণী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা