সারাদেশ

বাসচাপায় প্রাণ গেল ৩ মোটসাইকেল আরোহীর

নিজস্ব প্রতিনিধি গাইবান্ধা: গাইবান্ধায় মহাসড়কে বাসচাপায় ৩ মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ আগস্ট) রাত ৯ টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার রংপুর-ঢাকা মহাসড়কের দরবস্ত ইউনিয়নের চন্ডিপুর গ্রামের নুনদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার নাকাইহাট ইউনিয়নের কালুগাড়ী বাসুপাড়া গ্রামের মাহাবুব হোসেন (২৫), তালুককানুপুর ইউনিয়নের বৃষ্টিপুর গ্রামের আব্দুল করিম (৩৮) ও সুন্দইল গ্রামের ভুট্টু মিয়া (৩০)।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল ইসলাম মুঠোফোনে বলেন, পায়েল পরিবহন নামের যাত্রীবাহী একটি বাস নীলফামারী থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। পথে ৩ মোটরসাইকেল আরোহী চন্ডিপুরের নুনদহে মহাসড়ক পারাপারের সময় বাসটি তাদের চাপা দেয়। এসময় সম্পূর্ণ মোটরসাইকেলটি বাসের চাকার নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা ৩ জনের মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা