সারাদেশ

গ্রামবাসীর বুদ্ধিমত্তায় দুর্ঘটনা থেকে রক্ষা

নিজস্ব প্রতিনিধি,জয়পুরহাট: রেললাইনে ফাটল। দ্রুত গতিতে এগিয়ে আসছিল একটি ট্রেন। ঘটতে পারত বড় ধরনের দুর্ঘটনা, হতে পারত বহু প্রাণহানিও। বিষয়টি দেখতে পেয়ে সাহস করে রেললাইনের ওপর দাঁড়িয়ে লাল গামছা উড়িয়ে ট্রেনটি থামায় গ্রামবাসী। এতে ভয়াবহ দুর্ঘটনা থেকে ট্রেনটি রক্ষা পেয়েছে।

শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার কোকতারা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে প্রায় দুই ঘণ্টা পার হলে এই পথে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এ ঘটনায় ট্রেন চালক শাহ আলম বলেন, ‘রেললাইনের প্রায় ৮ ইঞ্চি জায়গা ভেঙে রয়েছে। আর এই ভাঙা রেললাইন দিয়ে ট্রেনটি প্রায় ৮০ কিলোমিটার গতিতে পার হওয়ার কথা ছিল। গ্রামবাসীদের তৎপরতায় ও বুদ্ধিমত্তায় বড় ধরনের দুর্ঘটনা থেকে ট্রেনটি রক্ষা পেয়েছে।’

গ্রামবাসীরা জানান, স্থানীয় শফিকুল ইসলাম, তার ভাতিজা গুলজার ও নাজির হোসেন নামে এক যুবক রেললাইনের ভাঙা অংশ দেখে ট্রেন থামানোর সিদ্ধান্ত নেন।

শফিকুল ইসলাম বলেন, ‘ভোরে রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় নাজির রেললাইন ভাঙা দেখে আমাকে জানায়। সেসময় আমার ভাতিজা গুলজারের হাতে লাল গামছা ছিল। ট্রেনটি আসার আগেই আমরা গামছা উড়িয়ে ট্রেনটি থামাতে সক্ষম হই।’

সান্তাহার জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজের আলী জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ‘পঞ্চগড় এক্সপ্রেস’ ট্রেনটি জয়পুরহাটের পাঁচবিবি রেলওয়ে স্টেশন অতিক্রম করে হিলির উদ্দেশ্যে ছেড়ে গেলে উপজেলার কোকতারা এলাকায় রেললাইনের ওপর লাল গামছা ওড়ানো দেখে হঠাৎ করেই ট্রেন থামিয়ে দেন চালক। খবর পেয়ে জিআরপি পুলিশ ঘটনাস্থলে গিয়ে হিলি রেল কর্মীদের খবর দেয়। তারা এসে মেরামত করে। প্রায় দুই ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক হয়।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

দিল্লিতে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন, অবরুদ্ধ দিল্লি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী কর্মকাণ্ড : রুহুল কবির রিজভী

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত করার যেকোনো চক্রান্তকে দে...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা