সারাদেশ

ময়মনসিংহে পুলিশের অভিযানে গ্রেফতার ২১ 

নিজস্ব প্রতিনিধি,ময়মনসিংহ: ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জে থানা-পুলিশের অভিযানে ২১ জনকে গ্রেফতার করা হয়েছে। দিবাগত রাতে বিশেষ অভিযান চালিয়ে মাদকসহ তিনজন, চুরির মামলায় একজন, জুয়ারি ১৫ জন এবং অন্যান্য মামলায় দুজনসহ ২১ জনকে গ্রেফতার করে থানা-পুলিশ।

শুক্রবার (২০ আগস্ট) গ্রেফতারকৃত আসামিদের ময়মনসিংহ আদালতে পাঠানো হয়েছে।

অভিযানে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেফতারকৃতরা হলো, পৌর এলাকার সুজন সিংহ (৪০), স্বপন রাজ ভর (৩০)। তাঁদের কাছ থেকে ৭০ গ্রাম হেরোইন পাওয়া যায়। এ ছাড়াও সোহাগী ইউনিয়নের বগাপুতা গ্রামের মো. ইসলাম উদ্দিনকে (৫৮) ১৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। এ ছাড়াও তারিন্দায়া ইউনিয়নের সাকুয়া গ্রামের ইয়াসিনকে (২৫) চুরির মামলায় গ্রেফতার করা হয়।

অন্যদিকে উপজেলার জাটিয়া ইউনিয়ন থেকে ১৫ জন জুয়ারিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, মো. মাসুম (২৫), মো. রমজান (২৫), মো. সুজন মিয়া (২৭), মো. জাকির হোসেন (২০), মো. নাজিম উদ্দিন (৩৮), মো. আজিম উদ্দিন (৩০), মো. রাকিব (২১), মো. খোকন মিয়া (৩০), মো. রমজান (২৪), মো. আল আমিন (২৬), বিল্লাল (২৮), আল আমিন (২৭), মো. শামছুল হক (২৪), মো. কাজল (৪০), মো. আবু সাঈদ (৩৬)। এ ছাড়াও বড়হিত ইউনিয়নের নয়শিমুল গ্রামের অন্যান্য মামলায় মো. এরশাদ মিয়া (৩০), মো. সুজন মিয়াকে (২৬) গ্রেফতার করা হয়।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের মিয়া বলেন, ফের অভিযান চালিয়ে মাদক, চুরি, জুয়ারি, ও অন্যান্য মামলায় ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের ময়মনসিংহ আদালতে পাঠানো হয়েছে। ঈশ্বরগঞ্জকে মাদক ও সন্ত্রাসমুক্ত করতে অভিযান অব্যাহত থাকবে।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

দিল্লিতে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন, অবরুদ্ধ দিল্লি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী কর্মকাণ্ড : রুহুল কবির রিজভী

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত করার যেকোনো চক্রান্তকে দে...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা