সারাদেশ

ঠাকুরগাঁওয়ে নেসকো’র গণশুনানি

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রে গ্রাহক সেবার মানোন্নয়নের লক্ষ্যে গ্রাহক ও অংশীজনের অংশগ্রহণে এক গণশুনানির আয়োজন করা হয়।

আরও পড়ুন : ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন কক্সবাজার পৌরসভা

রবিবার (২২অক্টোবর) বেলা ১১টায় শহরের নেসকো বিক্রয় ও বিতরণ অফিসে এ গণশুনানি অনুষ্ঠিত হয়।

গণশুনানিতে ঠাকুরগাঁও নেসকোর নির্বাহী প্রকৌশলী মো: সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নেসকো দিনাজপুর পরিচালন ও সংরক্ষণ সার্কেল এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ ফরিদুল হাসান।

আরও পড়ুন : বাগেরহাটে কৃষি প্রণোদনা পেল ১৬১০ কৃষক

গণশুনানিতে প্রধান অতিথি গ্রাহকদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং প্রশ্নের উত্তর দেন। কেন এতো বিদ্যুৎ বিল আসছে এ বিষয়ে প্রকৌশলী ফরিদুল হাসান বলেন, গ্রাহকেরা যতটুকু বিদ্যুৎ ব্যবহার করে ততটুকুই আমাদের লোকজন বিল করে। বিল বেশি লেখার কোন সুযোগ কারো নেই।

বিদ্যুৎ অফিসের সেবার মান নিয়ে প্রশ্ন করায় ফরিদুল হাসান বলেন, আমাদের লোকবল সংকট রয়েছে। তাই অভিযোগ পাওয়ার সাথে সাথে যাওয়া সম্ভব হয় না। দিনে অসংখ্যা অভিযোগ জমা পড়ে। তবে খুব দ্রুতই লোকবল সংকট সমাধান হবে।

আরও পড়ুন : উলিপুরে দুর্গাপূজা উপলক্ষে বস্ত্র বিতরণ

তিনি আরও বলেন, অবৈধ বিদ্যুৎ ব্যবহারকারীদের বিরুদ্ধে খুব দ্রুত সময়ের মধ্যেই অভিযান পরিচালনা করা হবে এবং প্রতিমাসে একবার করে হলেও এ ধরনের গণশুনানির আয়োজন করা হবে।

নেসকোর নির্বাহী প্রকৌশলী মো: সিরাজুল ইসলাম বলেন, প্রত্যেক গ্রাহকের অভিযোগ শুনে সমাধান দেওয়া হয়। আমাদের অফিস থেকে সমাধান না পেয়ে ঘরে গেছে এমন লোকের সংখ্যা খুব কম।

এ সময় উপস্থিত ছিলেন, পৌরসভার প্যানেল মেয়র আতাউর রহমান, বিদ্যুৎ বিভাগের (নেসকো) বিভিন্ন স্তরের কর্মকর্তাসহ এলাকার বিদ্যুৎ গ্রাহকেরা।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা