ছবি: সংগৃহীত
সারাদেশ

কক্সবাজারে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত 

এম.এ আজিজ রাসেল: কক্সবাজারে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস। এ উপলক্ষে আজ সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে বর্ণিল র‌্যালি বের করা হয়।

আরও পড়ুন: নোয়াখালীতে জাতীয় নিরপাদ সড়ক দিবস পালিত

র‌্যালিতে রং-বেরঙের ব্যানার, ফেস্টুন ও টি-শার্ট নিয়ে স্বতঃস্ফূর্ত অংশ নেয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

পরে জেলা প্রশাসনের এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বিআরটিএ কক্সবাজারের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান।

তিনি বলেন, কক্সবাজারে ঐতিহ্যগতভাবে রাস্তার উপর হাটবাজার বসানো হয়। বিশেষ করে গরুর বাজারগুলো দুর্ঘটনার অন্যতম কারণ। তাই আগামী অর্থবছর থেকে রাস্তার উপর থেকে সব বাজার সরানো হবে। এতে কমে আসবে দুর্ঘটনা।

আরও পড়ুন: সড়ক নিরাপত্তায় ৬ দফা বাস্তবায়ন করা হচ্ছে

তিনি আরও বলেন, চালকদের অদক্ষতা ও অসচেতনতার কারণে প্রতিনিয়ত বাড়ছে সড়ক দুর্ঘটনা। তাই সড়ক দুর্ঘটনা রোধে আগে নিজেদের সচেতন হতে হবে। মানতে হবে ট্রাফিক আইন। জনসচেতনতা বৃদ্ধি করতে প্রশিক্ষণ ও প্রচারণা প্রয়োজন।

এছাড়া সন্তানদের বাইক কিনে দেওয়ার ক্ষেত্রে অভিভাবকদের সচেতন হতে হবে। সামনে রেলপথ চালু হলে কক্সবাজারে মানুষের ঢল নামবে। এক্ষেত্রে সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। তাই মানুষের জীবন-জীবিকার বিষয়টি মাথায় রেখে আস্তে আস্তে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে।

আরও পড়ুন: জাতীয় নিরাপদ সড়ক দিবস

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. ইয়ামিন হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. জসিম উদ্দিন, জেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট রনজিত দাশ, জেলা জাসদের সভাপতি নঈমুল হক চৌধুরী টুটুল, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী এবং সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাদিয়া আফরোজ।

এতে স্বাগত বক্তব্য রাখেন বিআরটিএ কক্সবাজারের সহকারী পরিচালক উথোয়াইনু চৌধুরী। এ সময় মোটরযান পরিদর্শক মো. মামুনুর রশীদ ও সহকারী মোটরযান পরিদর্শক মোহাম্মদ ইউছুফসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দীঘিনালায় ২০০পিস ইয়াবাসহ আটক ৩

খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক ক...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে ৩২ অবৈধ স্হাপনা উচ্ছেদ

মুন্সীগঞ্জের লঞ্চঘাট এলাকায় গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে...

ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ও এর পার্শ্ববর্তী এলাকায় আজকের দুপুরের মধ্যে হালকা অথবা বজ্রসহ বৃষ্টি...

রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে চারজনের গলিত লাশ উদ্ধার

রংপুরে একটি বাইরে থেকে তালা দেওয়া দোতলা বাড়ি থেকে এক অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষ...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন

লক্ষ্মীপুরে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৪৮ গ্রাহকের প্রায় সোয়া কোট...

পিরোজপুরে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার জেলা...

নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ 

নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ফার্মেসি দোকানে ডেকে নিয়ে ধর্ষণের...

শিবচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার আটক

মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা