সারাদেশ

বাগেরহাটে কৃষি প্রণোদনা পেল ১৬১০ কৃষক

এস এম সাইফুল ইসলাম কবির, বাগেরহাট : বাগেরহাটের ফকিরহাটে রবি/২০২৩-২০২৪ মৌসুমে সরিষা, সূর্যমুখি, গম ও খেসারি আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ১৬১০ জন কৃষককে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

আরও পড়ুন : উলিপুরে দুর্গাপূজা উপলক্ষে বস্ত্র বিতরণ

উপজেলা কৃষি অফিসের আয়োজনে রোববার (২২ অক্টোবর) বিকেল ৩টায় কৃষি ট্রেনিং সেন্টারে প্রধান অতিথি হিসেবে এসব কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা বেগম নেলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা। বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন।

আরও পড়ুন : পুকুরে ডুবে প্রাণ গেল ভাই-বোনের

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নুসরত জাহানের সঞ্চালনে আরো বক্তব্য রাখেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মো. জাহিদুর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা প্রদীপ কুমার মন্ডল, কৃষক আছাদুজ্জামান খান প্রমুখ। এসময় বিভিন্ন কৃষি কর্মকর্তাসহ উপজেলার আট ইউনিয়নের বিভিন্ন কৃষক ও কৃষানী উপস্থিত ছিলেন।

এদিন ১২০০ কৃষককে ১ কেজি করে সূর্যমুখি বীজ, ৩০০ জনকে ১ কেজি করে সরিষা বীজ, ৬০ জনকে ২০ কেজি করে গমের বীজ, ১০ জনকে ৫ কেজি করে খেসারি বীজ, ৪০ জন কৃষককে ১ কেজি করে ভুট্টার বীজ সহ প্রতি কৃষককে ১০ কেজি করে ডিএপি সার ও ১০ কেজি করে পটাস প্রদান করা হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

দীঘিনালায় ২০০পিস ইয়াবাসহ আটক ৩

খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক ক...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন

লক্ষ্মীপুরে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৪৮ গ্রাহকের প্রায় সোয়া কোট...

পিরোজপুরে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার জেলা...

নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ 

নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ফার্মেসি দোকানে ডেকে নিয়ে ধর্ষণের...

শিবচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার আটক

মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা