সারাদেশ

চট্টগ্রামে আরও ১১ জনের প্রাণহানি

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম: চট্টগ্রামে মহামারী করোনাভাইরাসে আক্রান্ত গত ২৪ ঘণ্টায় আরও ১১ জনের প্রাণহানি হয়েছে। একই সময়ে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ৩৩৮ জন।

বুধবার (১৮ আগস্ট) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এর আগে মঙ্গলবারও চট্টগ্রামে করোনায় ১১ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।

সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ১১টি ল্যাবে দুই হাজার ১৮টি নমুনা পরীক্ষায় ৩৩৮ জনের করোনা শনাক্ত হয়। তার মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৪৭টি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৭৪১টি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ২৭৮টি এবং চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ২৭০টি এবং আরটিআরএল ল্যাবে ১৬টি নমুনা পরীক্ষা করা হয়।

এর মধ্যে চবি ল্যাবে ১৮, বিআইটিআইডি ল্যাবে ১০০, চমেক ল্যাবে ৩৬, সিভাসু ল্যাবে ৫৮ ও আরটিআরএল ল্যাবে ছয় জনের করোনা শনাক্ত হয়। এছাড়া এদিন ১১৬টি অ্যান্টিজেন পরীক্ষায় ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

এদিকে বেসরকারি ইমপেরিয়াল হাসপাতালে ১৯০টি নমুনা পরীক্ষায় ২২, শেভরন হাসপাতাল ল্যাবে ১৭৩টি নমুনা পরীক্ষায় ১৯, মা ও শিশু হাসপাতলে ৩৯টি নমুনা পরীক্ষায় ছয়, মেডিক্যাল সেন্টার হাসপাতালে ৫৩টি নমুনা পরীক্ষায় ২০ এবং ইপিক হেলথ কেয়ারে ৭২টি নমুনা পরীক্ষায় ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া কক্সবাজার মেডিক্যাল কলেজে চট্টগ্রামের ২৩টি নমুনা পরীক্ষা করে দুই জনের করোনা শনাক্ত হয়েছে।

প্রসঙ্গত, চট্টগ্রামে জেলায় করোনায় এখন পর্যন্ত এক হাজার ১৫০ জন মারা গেছেন। তাদের মধ্যে ৬৫৮ জন চট্টগ্রাম নগরীর, বাকি ৪৯২ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এছাড়া জেলায় মোট ৯৫ হাজার ৮৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৭০ হাজার ২৮০ জন চট্টগ্রাম নগরীর। বাকি ২৫ হাজার ৫৭৪ জন চট্টগ্রামের বিভিন্ন উপজেলার বাসিন্দা।

সাননিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ২১ দিন ধরে নিখোঁজ ১০ বছরের শিশু লতিফুল

কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ১০ বছরের শ...

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’,

মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্র...

টঙ্গীবাড়িতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছ...

বোয়ালমারীতে  গণধর্ষণের দায়ে  তিনজনের যাবজ্জীবন

ফরিদপুরের বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ

মুন্সীগঞ্জ লঞ্চ টার্মিনাল সংলগ্ন ধলেশ্বরী নদীর পাড়ের সরকারি জায়গা দখল করে নতু...

শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেলের কথা ভাবছে সরকার: শিক্ষামন্ত্রী

শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেলের বিষয়টি সরকার গুরুত্ব দিয়ে বিবেচনা করছে...

রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৪৮৮ জনকে গ্রেপ্তার করেছে ঢ...

দুর্যোগ মোকাবিলায় ১২ রেসকিউ স্পিডবোট হস্তান্তর

দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের সক্ষমতা আরও জোরদার করতে জাপান ইন্টারন্যাশনাল কো-...

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচন, লড়ছেন ফখরুল-অলি আহমেদ

রাষ্ট্রপতি নির্বাচনে নির্ধারিত সময়ের মধ্যে দুই প্রার্থীর কেউই প্রার্থিতা প্রত...

পিরোজপুরে মাদক, চুরি ও ছিনতাই রুখতে ডিসি-এসপিকে স্মারকলিপি  

পিরোজপুর সদর উপজেলা কলাখালী ইউনিয়নে মাদক ব্যবসা, চুরি, ছিনতাই ওয়ারেন্ট ভুক্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা