সারাদেশ

অধ্যক্ষকে জুতাপেটা করলো নারী কর্মচারী

নিজস্ব প্রতিনিধি, পিরোজপুর: পিরোজপুরের মঠবাড়িয়ার সাফা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিনয় কৃষ্ণ বলকে জুতাপেটা করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

সোমবার (১৬ আগস্ট) ওই কলেজের অফিস সহকারী ফরিদা ইয়াসমিন অধ্যক্ষ বিনয় কৃষ্ণকে জুতাপেটা করেন। সাফা ডিগ্রি কলেজের অফিস কক্ষে এ ঘটনা ঘটে।

ভিডিওতে দেখা যায়, একই কলেজের অফিস সহকারী ফরিদা ইয়াসমিন কলেজের অফিস কক্ষে অধ্যক্ষকে জুতাপেটা করছেন। বিষয়টি নিয়ে জেলার শিক্ষক সমাজের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় সাফা ডিগ্রি কলেজের অফিস সহকারী ফরিদা ইয়াসমিন কলেজের কোনো নিয়ম-কানুন মানেন না। তিনি বেশিরভাগ সময় অধ্যক্ষের কথা অমান্য করে চলেন। সোমবার শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট সংক্রান্ত কাজে কলেজে আসার জন্য বলেন অধ্যক্ষ। শিক্ষার্থীরা ওইদিন যথারীতি অ্যাসাইনমেন্ট জমা দিতে আসেন। অধ্যক্ষ বিনয় কৃষ্ণ বল অ্যাসাইনমেন্ট জমা দেয়া শিক্ষার্থীদের নাম রেজিস্টার খাতায় লিপিবদ্ধ করার জন্য ফরিদা ইয়াসমিনকে বলেন।

অধ্যক্ষের কথায় কোনো কর্ণপাত করেননি ফরিদা। এরপর অধ্যক্ষ রেজিস্টার খাতা নিয়ে অফিস সহকারীর টেবিলে যান। এ সময় ১০-১২ জন শিক্ষার্থী ও স্টাফদের উপস্থিতিতে ফরিদা ইয়াসমিন হঠাৎ করে ক্ষুব্ধ হয়ে পায়ের জুতা খুলে অধ্যক্ষকে পেটাতে শুরু করেন। এ সময় সেখানে উপস্থিত শিক্ষার্থীরা অধ্যক্ষকে ফরিদার আক্রমণ থেকে রক্ষা করে অফিস কক্ষের বাইরে নিয়ে যায়।

সাফা ডিগ্রি কলেজের অধ্যক্ষকে অফিস সহকারীর জুতাপেটা

মঠবাড়িয়া উপজেলার সাফা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিনয় কৃষ্ণ বলকে অফিস সহকারী ফরিদা ইয়াসমিন কর্তৃক জুতাপেটার ভিডিও।

Posted by AM TV on Tuesday, August 17, 2021

অধ্যক্ষ বিনয় কৃষ্ণ বল জানান, বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান আছেন।

মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) বশির আহমেদ জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। এ বিষয়ে অধ্যক্ষকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

পিবিআই পুলিশের ভুয়া পরিচয়ে প্রতারণা, যুবক আটক

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পিবিআই পুলিশের ভুয়া পরিচয়ে মামলার বাদী ও বিবাদীদের কাছ...

২৬ বছর বিনা বেতনে শিক্ষকতা, তবু এমপিও নেই

প্রতিদিন সকালে মাদরাসায় আসেন তারা। নিয়মিত ক্লাস নেন, শিক্ষার্থীদে...

ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আরও মৃত্যু, ভর্তি ৫২

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরিফ (২৪) নামে আরও এক রোগ...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা