সারাদেশ

৬৪ কোটি টাকার কারেন্ট জাল জব্দ

নিজস্ব প্রতিনিধি, মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জ সদর উপজেলার মুক্তারপুর এলাকার সাতটি জাল তৈরির কারখানায় অভিযান চালিয়েছে কোস্টগার্ড, জেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। এ সময় ২ কোটি ৪ লাখ ৪০ হাজার মিটার কারেন্ট জাল ও ৬ হাজার ৮৪০ পিস চায়না জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের বাজার মূল্য প্রায় ৬৪ কোটি ৩৯ লাখ ৮০ হাজার টাকা।

সোমবার (১৬ আগস্ট) মধ্যরাত থেকে মঙ্গলবার (১৭ আগস্ট) সকাল ৭টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। এ সময় তিনজনকে আটক করা হয়েছে। তারা অবৈধ কারেন্ট জালের কারখানার কর্মচারী।

অভিযান চালানো সাতটি ফ্যাক্টরি হচ্ছে- তন্ময় ফিশিং নেট ইন্ডাস্ট্রিজ, দরবার ফিলামেন্ট, সাওয়ান ফাইবার ফ্যাক্টরি, আনাস ফাইবার ফ্যাক্টরি, মিল্লাত ফিশিং নেট, জাহিদ মোল্লা ফ্যাক্টরি ও হাবিব ফিশিং ইন্ডাস্ট্রিজ।

জেলা মৎস্য কর্মকর্তা ড. আলীম জানান, জালগুলো জব্দ আছে। সেগুলো কোথায় কখন পুড়িয়ে ধ্বংস করা হবে তা এখনো সিদ্ধান্ত হয়নি।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা