সারাদেশ

বিদ্যালয়ে অস্ত্র, ৭ কিশোর গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ী উপজেলার শ্রীমন্তীপুর এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের সাত সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব।

সোমবার (১৬ আগস্ট) দুপুরে র‌্যাব-৫ এর মিডিয়া দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রাজশাহী মোল্লাপাড়া ক্যাম্পের র‌্যাব-৫ এর ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজড কোম্পানি কমান্ডার (সিপিএসসি) মেজর আশরাফ জানান, রোববার (১৫ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে শ্রীমন্তীপুর গ্রামের আ.ফ.জি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের একটি কক্ষে অভিযান চালায় র‌্যাব। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ওই কক্ষ থেকে ২-৩ জন পালিয়ে যায়। বাকি সাত কিশোরকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে একটি বড় ছুরি, দুটি চাকু, তিনটি হাঁসুয়া, সাতটি মোবাইল ও ১১টি সিমকার্ড জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় পেনাল কোড ৩৯৯/৪০২ ধারায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

সাত খুন, আবরার ও সিনহা হত্যা মামলার আপিল শুনানির তারিখ নির্ধারণ

দেশের আলোচিত তিনটি হত্যাকাণ্ডের মামলা নারায়ণগঞ্জের...

সেনাবাহিনীর প্রকৃত শক্তি শৃঙ্খলা, নৈতিকতা ও জন আস্থা: প্রধানমন্ত্রী

সেনাবাহিনীর প্রকৃত শক্তি শুধু অস্ত্র, সরঞ্জাম কিংব...

কাতারে গ্রেপ্তার বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান

দুদকের দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা দুর্নীতির দ...

ঢাবিতে আনোয়ারউল্লাহ চৌধুরী স্বর্ণপদক ট্রাস্ট ফান্ড প্রতিষ্ঠা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নৃবিজ্ঞান বিভাগের মেধা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা