সারাদেশ

বন্ধুদের দিয়ে স্ত্রীকে ধর্ষণ করালেন স্বামী

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী: নোয়াখালীর হাতিয়ায় বন্ধুদের দিয়ে স্ত্রীকে (২৪) দল বেঁধে ধর্ষণ করানোর অভিযোগ উঠেছে সোহেল নামে এক স্বামীর বিরুদ্ধে।

এ ঘটনায় বুধবার (৪ আগস্ট) বিকেলে সাতজনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও তিনজনকে আসামি করে হাতিয়া থানায় ধর্ষণ মামলা দায়ের করেন ওই গৃহবধূ। বিকেলেই সোহেলসহ তার তিন বন্ধুকে গ্রেফতার করেছে পুলিশ।

এর আগে মঙ্গলবার (৩ আগস্ট) সন্ধ্যায় সড়ক থেকে তুলে নিয়ে ওই নারীকে ধর্ষণ করা হয়।

গ্রেফতাররা হলেন- স্বামী মো. সোহেল, তার বন্ধু মাকসুদুল হকের ছেলে মো. হকসাব (৩৩), সাইফুল হকের ছেলে রাশেদ উদ্দিন (২৫) ও এনায়েত মাঝির ছেলে মো. আকতার হোসেন (৩৪)।

জানা গেছে, কাজ করার সুবাদে চট্টগ্রামে বসবাস করতেন ওই গৃহবধূ। নির্যাতিতা ওই গৃহবধূ সোহেলের দ্বিতীয় স্ত্রী। গত কয়েকদিন ধরে গৃহবধূর কাছ থেকে তালাক নেয়ার জন্য বিভিন্নভাবে চাপ দিতে থাকেন সোহেল। কিন্তু তাতে ওই গৃহবধূ রাজি না হওয়ায় ক্ষিপ্ত ছিলেন সোহেল।

মঙ্গলবার দুই বছরের শিশু সন্তানকে নিয়ে নিজ এলাকা হাতিয়ায় যাচ্ছিলেন ওই গৃহবধূ। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বন্দরটিলা ঘাটে গিয়ে পৌঁছান। ঘাটে নেমে ভাড়ায় চালিত একটি মোটরসাইকেল নিয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন। কিছুপথ যাওয়ার পর তার স্বামী সোহেলসহ কয়েকজন মোটরসাইকেলটির গতিরোধ করে। এরপর মোটরসাইকেল থেকে তাকে নামিয়ে হাত ও মুখ বেঁধে ফেলেন। পরে তারা ওই গৃহবধূকে সিডিএসপি বাজারের পার্শ্ববর্তী বান্ধাখালি এলাকার মেঘনা নদীর তীরে নিয়ে যান। সেখানে তাকে আটকে রেখে রাত ১২টা পর্যন্ত সোহেল, হক সাব, রাশেদ, আক্তারসহ সাতজন ধর্ষণ করেন।

এক পর্যায়ে মুখের বাঁধন খুলে গেলে চিৎকার করেন ওই গৃহবধূ। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে আসলে ধর্ষণকারী অন্যরা পালিয়ে যায়। তবে স্বামী সোহেলকে গ্রেফতার করে স্থানীয় লোকজন। পরে ওই গৃহবধূকে উদ্ধার করে পুলিশ।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনেয়ারুল ইসলাম জানান, গ্রেফতারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। শারীরিক পরীক্ষার জন্য ওই গৃহবধূকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সড়কপথে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন। রোববার (১৬...

খাগড়াছড়িতে বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে  জাতীয় মৎস্য পক্ষ পালন

"রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এ প্রতিপাদ্যে বিষ...

নিরাপত্তা পরীক্ষায় সাইবার হামলা করলো মেটার এআই মডেল

নিরাপত্তা পরীক্ষার সময় অন্য একটি প্রতিষ্ঠানের কম্পিউটার ব্যবস্থায় প্রবেশ করেছ...

মুন্সীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষের র‍্যালি ও আলোচনা

জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অ...

টানা তৃতীয় হারে বিপর্যস্ত ইন্টার মিয়ামি

এবার পেনাল্টি মিসের হ্যাটট্রিক করলেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। তার ব্যর্...

জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সাম...

গণপূর্তের ৪০৯ প্রকৌশলীর লটারিতে বদলি

লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলীকে বদলি ও পদায়ন করা হয়েছে। র...

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ক্যানিজিয়া

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ও দিয়েগো ম্যারাডোনার সাবেক সতী...

আওয়ামী লীগের ১০ নেতাকর্মী কারাগারে

চট্টগ্রামে ১৫ আগস্টের কর্মসূচিতে অংশ নেওয়ার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী...

বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধানে প্রয়োজন দুই বছর: অর্থমন্ত্রী

দেশে চলমান বিদ্যুৎ ও গ্যাসের সংকট সমাধানে সর্বনিম্ন দুই বছর সময় লাগবে বলে জান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা