সারাদেশ

৩৫ লাখ মিটার অবৈধ কারেন্টজাল জব্দ

নিজস্ব প্রতিনিধি, চাঁদপুর: চাঁদপুরের মতলব উত্তরে অভিযান চালিয়ে ৩৫ লাখ মিটার অবৈধ কারেন্টজাল জব্দ করেছে কোস্টগার্ড। একই সঙ্গে দেশীয় প্রজাতির ছোট মাছের পোনা ধ্বংসকারী ৪৫০ পিস চাইজাল জব্দ করা হয়েছে।

বুধবার (৪ আগস্ট) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আমিরুল হক।

এর আগে দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মতলব উত্তরের আমিরাবাজ লঞ্চঘাট সংলগ্ন বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এসব অবৈধ জাল জব্দ করে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের টহল সদস্যরা।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এম সাদিক হোসেনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। ওই সময় বাজারের তিনটি দোকান এবং দু’টি গোডাউন থেকে অবৈধ প্রায় ৩৫ লাখ মিটার নতুন কারেন্টজাল ও ৪৫০ পিস চাইজাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরোজা হাবিব শাপলা ও চাঁদপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মাহবুব রশীদ উপস্থিত ছিলেন।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

গুগল ম্যাপে যেকোনো স্থান চিহ্নিত করার উপায় 

কোনো ঠিকানা খুঁজে বের করা, পরিচিত কাউকে নিজের অবস্...

ফিফা থেকে বাংলাদেশ পাবে এক কোটি ডলার

বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বের অংশ বিক্রি না করেই স...

একদিনে ডিএমপির রেকর্ড মামলা প্রায় তিন হাজার

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান...

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

২০২৬ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন মার্ক...

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসের প্রতিষ্ঠানকে

অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা