সারাদেশ

ভ্যানে ঢাকায় ফিরছেন যাত্রীরা

নিজস্ব প্রতিনিধি, রাজবাড়ী : করোনার কারণে বন্ধ রয়েছে দূরপাল্লার যানবাহন। তাই বাড়ি থেকে বের হয়ে ঢাকা-খুলনা জাতীয় মহাসড়ক দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে ভ্যানে চড়ে কর্মস্থলে যোগ দিতে ঢাকায় ফিরছেন যাত্রীরা।

বুধবার (৪ আগস্ট) সকালে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে খ্যাত ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার খানখানাপুরে এমন চিত্র দেখা যায়।

জানা গেছে, অতিরিক্ত যাত্রী নিয়ে ঢাকামুখী হওয়ায় মহাসড়কে দায়িত্বপালনরত পুলিশ কর্মকর্তারা তাদের নামিয়ে দিচ্ছেন। ভ্যানে অর্ধেক যাত্রী নিয়ে চালকদের দৌলতদিয়াঘাটে যেতে পরামর্শ দিচ্ছেন।

পাংশা থেকে আসা যাত্রী আজিবর বলেন, একদিকে করোনাভাইরাসের ঝুঁকি, অন্যদিকে গণপরিবহণ বন্ধ; তাই ঢাকা যেতে ভ্যানে চড়ে বসেছি। করোনার চেয়েও পেটের ক্ষুধার জ্বালা অনেক বড়। কাজে যেতে না পারলে হয়তো চাকরিও থাকবে না।

এ বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়াঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) মো. জামাল হোসেন বলেন, যাত্রী কম থাকায় এ নৌরুটে ছোট-বড় মিলিয়ে ৯টি ফেরি চলাচল করছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা