সারাদেশ

নিজের বিয়ে ঠেকাল কিশোরী

নিজস্ব প্রতিনিধি, নেত্রকোনা: নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বড়তলী বানিয়াহারী ইউনিয়নের একটি গ্রামে নিজের বাল্যবিয়ে ঠেকাল এক কিশোরী (১৪)।

মঙ্গলবার (৩ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা গেছে, ১৮ বছর পূর্ণ না হওয়ায় বিয়ের পিঁড়িতে বসতে রাজি ছিল না অষ্টম শ্রেণিতে পড়া ওই কনে। গতকাল মঙ্গলবার রাত ১২টায় একই গ্রামের এক তরুণের (২১) সঙ্গে তার বিয়ে হওয়ার কথা ছিল। নিজের বিয়ে ঠেকাতে সন্ধ্যার দিকে বান্ধবী আর বান্ধবীর বড় বোনের সহায়তা নেয় ওই কনে। তারা এই বাল্যবিয়ের খবরটি স্থানীয় এক সাংবাদিকের কাছে পৌঁছে দেয়। সেই সাংবাদিক বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আনলে বাল্যবিয়ের আয়োজনটি বন্ধ হয়।

এদিকে রাত সাড়ে ৮টার দিকে পুলিশের একটি দল ওই গ্রামে যায়। পুলিশ আসার খবরে নিজ নিজ বাড়ি থেকে বর ও কনের মা-বাবাসহ তাদের স্বজনেরা সটকে পড়েন।

মোহনগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান জানান, অন্য কোথাও পালিয়ে গিয়ে এই বিয়ে আবার সম্পন্ন করার চেষ্টা করলে, বিয়ের আয়োজনের সঙ্গে জড়িত সবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

শঙ্কা কাটিয়ে দুবাই যাচ্ছেন নাজমুল

শঙ্কা কাটিয়ে শেষ পর্যন্ত আফগানিস্তানের বিপক্ষে টেস্ট দলের সঙ্গে যুক্ত হচ্ছেন...

বিশ্বের শহরগুলোর মধ্যে বায়ুদূষণে ২ নম্বরে ঢাকা,সবার ওপরে দিল্লি

বৃষ্টিপাতের প্রবণতা কমে আসায় আবারও ভয়াবহ বায়ুদূষণে...

পরীক্ষার আগেই কুকুর শনাক্ত করবে ক্যানসার!

রক্ত পরীক্ষা, বায়োপসি কিংবা স্ক্যানের আগেই মানুষের নিঃশ্বাসের গন্...

রাজধানীতে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ

বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার প্রতিবাদসহ কয়েক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা