সারাদেশ

বোয়ালখালী স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা নিতে উপচে পড়া ভিড়

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় করোনার প্রকোপ বাড়ছে। একই সাথে বাড়ছে বোয়ালখালীতে করোনার টিকার প্রতি মানুষের আগ্রহ।

বুধবার (৪ আগস্ট) সকালে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার টিকা নিতে নারী-পুরুষের উপচে পড়া ভিড় দেখা গেছে।

সরেজমিনে দেখা গেছে, করোনা টিকা নেওয়ার জন্য বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে ও বাইরে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রাম থেকে বিপুল সংখ্যক নারী-পুরুষ ভিড় করছেন। গাদাগাদি করে দাঁড়িয়ে থাকায় উপেক্ষিত হচ্ছে সামাজিক দূরত্ব। মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি।

অন্যদিকে টিকা প্রত্যাশীদের চাপে হিমশিম খেতে হচ্ছে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তৃপক্ষকে। এমন ভিড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিনই লেগে থাকছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তাদের বক্তব্য, সাধ্যমতো চেষ্টা করা হচ্ছে স্বাস্থ্যবিধি নিশ্চিত করার। কিন্তু মানুষের এত চাপ যে তা পুরোপুরি নিশ্চিত করা সম্ভব হচ্ছে না।

বুধবার সকালে স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা নিতে আসা বিভিন্ন এলাকার নারী-পুরুষের সাথে কথা বলে জানা যায়, সকাল ৯টা থেকে টিকা নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছেন তারা। দুপুর ১২ টায়ও সিরিয়াল পাননি। ৭ থেকে ৮ জন কর্মীর মাধ্যমে টিকা দেওয়া হচ্ছে। কিন্তু মানুষ অনেক, ফলে এত ভিড় আর ভোগান্তি হচ্ছে। বুথে কর্মীর সংখ্যা বাড়ালে ভিড় কমে যাবে বলে মনে করছেন তারা।

বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য মতে, প্রতিদিন গড়ে ২৫০০ থেকে ৩০০০ জন নারী-পুরুষ স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা নিতে আসেন। কিন্তু আজ প্রায় ৫ থেকে ৬ হাজার মানুষ আসায় আমাদের হিমশিম খেতে হচ্ছে। যথাযথভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ করে পুরুষ ও মহিলাকে আলাদা করে সুষ্ঠুভাবে টিকা প্রদান করা হচ্ছে। বোয়ালখালীতে কোভিশিল্ডের প্রথম ডোজ দেওয়া হয়েছে ১৩ হাজার ৩৮৪ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ১১ হাজার ১৬৮ জনকে। আর সিনোফার্মের ১৫ হাজার ৬৮০ ডোজ টিকার মধ্যে ১৫ হাজার ৮২টি টিকা প্রদান করা হয়েছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

শঙ্কা কাটিয়ে দুবাই যাচ্ছেন নাজমুল

শঙ্কা কাটিয়ে শেষ পর্যন্ত আফগানিস্তানের বিপক্ষে টেস্ট দলের সঙ্গে যুক্ত হচ্ছেন...

বিশ্বের শহরগুলোর মধ্যে বায়ুদূষণে ২ নম্বরে ঢাকা,সবার ওপরে দিল্লি

বৃষ্টিপাতের প্রবণতা কমে আসায় আবারও ভয়াবহ বায়ুদূষণে...

পরীক্ষার আগেই কুকুর শনাক্ত করবে ক্যানসার!

রক্ত পরীক্ষা, বায়োপসি কিংবা স্ক্যানের আগেই মানুষের নিঃশ্বাসের গন্...

রাজধানীতে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ

বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার প্রতিবাদসহ কয়েক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা