সারাদেশ

স্বামী ছাড়াই অন্তঃসত্ত্বা, ফাঁসলো যুবক

নিজস্ব প্রতিনিধি,বগুড়া: বিয়ের প্রলোভনে এক নারীকে ধর্ষণের অভিযোগে সাফিউল ইসলাম (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পরকীয়ায় স্বামীকে ছেড়ে অন্তঃসত্ত্বা। পরে ধর্ষণের মামলায় ফাঁসলো যুবক। ঘটনাটি বগুড়ার শিবগঞ্জে।

সোমবার (০২ আগস্ট) উপজেলার কিচক ইউনিয়নের মাটিয়ান দক্ষিণপাড়া গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করে শিবগঞ্জ থানা পুলিশ।

অভিযুক্ত সাফিউল উপজেলার কিচক ইউনিয়নের মাটিয়ান দক্ষিণপাড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে এবং বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী। জানা গেছে, চার বছর আগে বিয়ে হয় ভুক্তভোগী ওই নারীর। এরপর থেকেই ওই নারীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ে সাফিউল।
এমনকি ওই নারীকে নিজের জমিজমা লিখে দেওয়ারও প্রস্তাব দেয়। এমন লোভনীয় প্রস্তাবে রাজি হয়ে যায় ওই নারী।

এদিকে, সাফিউলের কথা অনুযায়ী নিজের স্বামীকে ডিভোর্স দেয় ওই নারী। তাদের পরকীয়া সম্পর্ক চলাকালীন গত বছরের ১৯ ডিসেম্বর থেকে বেশ কয়েকবার নারীর বাড়িতেই তাকে ধর্ষণ করেন সাফিউল। বর্তমানে ওই নারী সাত মাসের অন্তঃসত্ত্বা।

এর মধ্যে চলতি বছরের ২৫ জুলাই সকালে সাফিউলের সঙ্গে বিয়ের বিষয়ে আলোচনা করেন ধর্ষণের শিকার ওই নারী। এতে সাফিউল ক্ষিপ্ত হয়ে তাকে গালিগালাজ করে এবং হুমকি দিয়ে চলে যান।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম বলেন ধর্ষণের ঘটনায় সাফিউলকে সোমবার বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

ফ্রান্স-ইতালি ম্যাচে জয় পায়নি কেউই

ইতালির বিপক্ষে প্রথমার্ধে বিবর্ণ হলেও দ্বিতীয়ার্ধে...

ঢাবিকে সুদৃঢ় একাডেমিক ভিত্তির উপর দাঁড় করাতে চাই : উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা